ইউরোপে ভারতীয় খাদ্য পণ্য নিষিদ্ধের নেপথ্যে ক্যান্সার সৃষ্টিকারী রাসায়নিক

ইউরোপে ভারতীয় খাদ্য পণ্য নিষিদ্ধের নেপথ্যে ক্যান্সার সৃষ্টিকারী রাসায়ানিক

নবকণ্ঠ ডেস্কঃ ভারতীয় খাদ্য পণ্যে বিষাক্ত উপাদান পাওয়া যাওয়ায় ইউরোপে নিষিদ্ধ হলো প্রায় ৫২৭টি খাদ্য পণ্য। ভারতের প্রতিবেশী দেশগুলোতে ভারতীয় পণ্য বয়কট আন্দোলন চলাকালীন চাঞ্চল্য তৈরি করলো এই খবরটি। এ যেন ভারতের জন্য মরার উপর খাড়ার ঘা।

এমন ঘটনা থেকে ভারতীয় খাদ্যপণ্য রপ্তানিতে ধ্বস নামার আশঙ্কা করছেন বিশ্লেষকরা। তাদের ধারণা ক্রমন্বয়ে অন্যান্য দেশেও নিষিদ্ধ হতে পারে এসব পণ্য।

ভারতের রপ্তানিকৃত খাদ্য পণ্যে ক্যান্সারের বিষ পাওয়ার এই অভিযোগটি তুলেছে ইউরোপীয় ইউনিয়নের খাদ্য নিরাপত্তা বিভাগ। তাদের মতে ২০২০ সাল থেকে ২০২৪ সাল পর্যন্ত অন্তত ৫২৭টি খাদ্য পণ্য বিষাক্ত উপাদান পেয়েছে তারা। এর মধ্যে বেশির ভাগই ছিল বাদাম, তিল, ভেষজ মসলা ও ডায়েট ফুড জাতীয় খাবার। তন্মধ্যে ৮৭টি পণ্য সীমান্তেই আটকে দেয়া হয় এবং বাকিগুলো ক্রমান্বয়ে বাজার থেকে সরানো হয়।

গবেষণা দলটির দাবি ইথিলিন অক্সাইড নামে একটি বর্ণহীন একটি গ্যাস চিকিৎসা সরঞ্জাম জীবাণুমুক্ত করার জন্য ব্যবহার করা হয়। এই ধরনের রাসায়নিক খাদ্যদ্রব্যে পাওয়া গেছে যা শরীরের জন্য ক্ষতিকর। এটি শরীরে ঢুকলে লিম্ফোমা এবং লিউকেমিয়া হওয়ার আশঙ্কা থাকে।

খাদ্যদ্রব্য পরীক্ষাকারী ল্যাবের প্রধান কর্মকর্তা জানান, ইথিলিন অক্সাইড ছাড়াও আরো দুটি রাসায়নিকের অস্তিত্ব মিলেছে এতে। তার মধ্যে সবচেয়ে বিপদজনক ইথিলিন গ্লাইকল। এর আগে আফ্রিকায় কাশির একটি সিরাফের মধ্যে এই উপাদানটি পাওয়া গিয়েছিল। তখন এ ঘটনায় বহু শিশুর মৃত্যু হয়েছিল।

এমন পরিস্থিতিতে ভারতের এক সমাজ কর্মী আশঙ্কা প্রকাশ করেন যে, সবচেয়ে উৎকৃষ্ট মানের যেসব পণ্য রপ্তানি করা হয় সেগুলোর অবস্থায় যদি এরকম হয় তাহলে স্থানীয় বাজারে যেসব পণ্য বিক্রি করা হয় সেগুলোর কি অবস্থা কে জানে। তিনি এসব পণ্যও পরীক্ষা করার দাবি জানান।

উল্লেখ্য, ইতোমধ্যে একই অভিযোগে সিঙ্গাপুর ও হংকং এও ভারতীয় মসলা নিষিদ্ধ করা হয়েছে। এখবর প্রকাশিত হয়েছে খোদ ইন্ডিয়াটাইমসের খবরেও।

 

-191

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *