চীনে প্রযুক্তি খাতে বয়স ৩৫ যেন অভিশাপ

চীনে প্রযুক্তি খাতে বয়স ৩৫ যেন অভিশাপ

নবকণ্ঠ ডেস্কঃ প্রযুক্তি খাতে চীনের রয়েছে অভাবনীয় ভূমিকা। একারণে এখানে রয়েছে প্রযুক্তি খাতে দক্ষ জনবলের ব্যাপক চাহিদা। পশ্চিমা দেশগুলোর বিধিনিষেধ ও নজরদারি সত্ত্বেও এ খাতে প্রবৃদ্ধি বেশ উল্লেখযোগ্য।

তবে সাম্প্রতিক সময়ে প্রযুক্তি খাতে কর্মরত কর্মীদের মধ্যে বিরাজ করছে অন্য রকম আতঙ্ক। বয়স বৃদ্ধির কারণে চাকরি হারানোর উদ্বেগে ভোগছেন বেশির ভাগ কর্মীরা। দেশটিতে ৩৫ বছর বয়স যেন এক অভিশাপ। কারণ প্রতি বছর বয়স ৩৫ পার করে বেকার হয়ে পড়ছেন অনেকেই।

সাম্প্রতিক বছরগুলোয় অর্থনৈতিক সংকট থেকে উত্তরণের চেষ্টা করছে চীন। সামগ্রিকভাবে এর প্রভাব পড়েছে বিভিন্ন খাতে। তাই গত কয়েক মাস ছাঁটাই হয়েছেন হাজার হাজার কর্মী। বিশেষ করে প্রযুক্তি খাতের বয়স্ক শ্রমিকদের ওপর এর প্রভাব পড়েছে বেশি। অবশ্য অল্পবয়সী ও অবিবাহিতদের চেয়ে তুলনামূলক বয়স্ক কর্মীদের উপর এর প্রভাব পড়েছে বেশী।

লক্ষ্য করা যায়,বয়স্ক কর্মীরা পারিবারিক ও শারীরিক কারণে ব্যাপকভাবে অফিসে সময় দিতে পারেন কম। তাছাড়া তাদের পক্ষে কঠোর পরিশ্রম চালিয়ে যাওয়াও সম্ভব নয়। প্রযুক্তি খাতে আরো একটি বড় সমস্যা যেটি দেখা যায় অধিকাংশ ক্ষেত্রে বয়স্ক কর্মীরা সর্বশেষ প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে চলতে পারে না। এছাড়া নিয়োগদাতাদের জন্য তারা খুব ব্যয়বহুল।

চীনের শ্রম আইনে জাতিগত, লিঙ্গ ও ধর্মের কারণে বৈষম্য নিষিদ্ধ। তবে এতে স্পষ্টভাবে বয়সের উল্লেখ নেই। তাই এই বিষযে আইনি সমাধান পেতেও কিছু প্রতিবন্ধকতা রয়েছে।

চীনের প্রযুক্তি কর্মকর্তাদেরও উৎসাহ রয়েছে অধিক পরিমাণে মেধাবী তরুণদের নিয়োগ দিতে। টেনসেন্টের প্রেসিডেন্ট মার্টিন লাউ ২০১৯ সালে কোম্পানির ব্যবস্থাপনা বিভাগে ১০ শতাংশ রদবদলের ঘোষণা দেন। তিনি জানান, পুরনো ব্যবস্থাপকদের স্থলে তরুণদের সুযোগ দেয়া হবে, তারা আরো উৎসাহের সঙ্গে কাজ করবে। ওই বছর একই ধরনের মন্তব্য করেন সামাজিক যোগাযোগমাধ্যম বাইদুর প্রধান রবিন লি।

সব মিলিয়ে প্রযুক্তি কর্মীদের জন্য উদ্বেগের বড় বিষয় হয়ে দাঁড়িয়েছে ৩৫ বছর। গত বছর এক জরিপে দেখা যায়, ৮৭ শতাংশ প্রোগ্রামার ৩৫ বছর বয়সের পর চাকরি থেকে বরখাস্ত বা নতুন চাকরি খুঁজে পাওয়া নিয়ে গুরুতরভাবে চিন্তিত ছিলেন। অবশ্য শুধু প্রযুক্তি খাত নয় রেস্তোরাঁ ও হোটেলসহ বিভিন্ন পরিষেবা খাতে চাকরির বিজ্ঞাপনে কম বয়সীদের চাওয়া স্বাভাবিক বিষয় হয়ে দাঁড়িয়েছে।

-191

 

 

নিউজের ©সর্বস্বত্ব নবকণ্ঠ কর্তৃক সংরক্ষিত। সম্পূর্ণ বা আংশিক কপি করা বেআইনী , নিষিদ্ধ ও শাস্তিযোগ্য অপরাধ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.