eragny-paris-man-beheaded-shot-dead

প্যারিসে শিক্ষকের মস্তক বিচ্ছিন্ন, গুলিতে নিহত ঘাতক

eragny-paris-man-beheaded-shot-dead
প্যারিসে শিক্ষকের মস্তক বিচ্ছিন্ন, ঘাতক নিহত পুলিশের গুলিতে

গত শুক্রবার প্যারিসের উপকণ্ঠে নিজ স্কুলের সামনে ছুরি চালিয়ে এক শিক্ষকের মস্তক বিচ্ছিন্ন করে এক যুবক। গ্রেফতার চেষ্টার সময় তাকে নিষ্ক্রীয় করতে ছোড়া গুলিতে সে নিহত হয়েছে। প্রাথমিক রিপোর্টে জানা যায় সম্প্রতি হযরত মুহাম্মদ (স) এর এর কিছু কার্টুন প্রকাশের জেরে এ ঘটনা ঘটিয়েছে ঘাতক।

১৮ বছর বয়সী রাশিয়ান বংশোদ্ভুত ঘাতক সেখান থেকে পালিয়ে যায় প্যারিস থেকে প্রায় ৪০ কিলোমিটার দূরে ইরাগনিতে। সেখানে তাকে গ্রেফতারের চেষ্টা করার সময় গুলি ছোঁড়ে পুলিশ। আহত অবস্থায় কয়েকটি রাস্তা পার হতে হতে মারা যায় সে।

এ ঘটনায় এক শিশু সহ মোট ৫ জনকে গ্রেফতার করা হয়েছে বলে জানানো হয়েছে আল জাজিরার খবরে। গ্রেফতারকৃতদের মধ্যে রয়েছেন হত্যাকারীর পিতা-মাতা ও দূজন সামাজিক সঙ্গী।

শিক্ষকের মস্তক বিচ্ছিন্ন করে হত্যার ঘটনাকে “সন্ত্রাসী” হামলার তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে।

প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাঁখো ঘটনাস্থল পরিদর্শন করতে ছুটে যান এবং এর পরপর স্বরাষ্ট্র মন্ত্রনালয়ের সাথে জরুরী বৈঠকে বসেন। তিনি বলেন “বাকস্বাধীনতা শিক্ষা দেয়ার জন্য এই শিক্ষককে হত্যা করা হয়েছে”। সন্ত্রাসী হামলা করে ফ্রান্সকে বিভক্ত করতে তারা কখনোই পারবে না- বলেও শক্ত ঘোষনা দেন তিনি।

ফরাসী শিক্ষামন্ত্রী এ হত্যাকান্ডকে পুরো জাতির উপর আঘাত বলে আখ্যা দিয়ে “ইসলামবাদী সন্ত্রাস”কে শক্ত হাতে মোকাবেলা করা হবে বলে হুঁশিয়ারি দেন।

নিউজের ©সর্বস্বত্ব নবকণ্ঠ কর্তৃক সংরক্ষিত। সম্পূর্ণ বা আংশিক কপি করা বেআইনী , নিষিদ্ধ ও শাস্তিযোগ্য অপরাধ। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *