
ইউরোপের অন্যান্য দেশের মত শেষ পর্যন্ত ফ্রান্সও প্যারিস সহ ৯ টি শহরে কারফিউ জারি করতে বাধ্য হল। জার্মানি ও আয়ারল্যান্ডের কঠোর পদক্ষেপে নেয়ার পর, ফ্রান্সেও আগামি শনিবার থেকে কারফিউ জারির ঘোষনা দেয়া হয়েছে।
রাত ৯ টা থেকে ভোর ৬ টা পুরোপুরি কারফিউ ঘোষনা দিতে গিয়ে ফরাসী প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাঁখো বলেন, “ভাইরাস রুখতে আমাদের আরো সক্রিয় হতে হবে”। যদিও এতে প্যারিসের মতই অন্যান্য শহর বিশেষ করে মাখসাই ও তুলুজে লক ডাউনের ফলে প্রায় ৬ কোটি ৭০ লাখ মানুষের উপর এর প্রভাব পড়বে। স্বাস্থ্য ইমার্জেন্সীর মেয়াদ প্রয়োজনে বাড়ানো হতে পারে বলেও ইঙ্গিত দেন প্রেসিডেন্ট।
নিজেদের ১ মিলিয়ন সহ সারাবিশ্বে ৪০ মিলিয়ন আক্রান্তের প্রেক্ষিতে ইউরোপ এখন কোরোনার দ্বিতীয় ঢেউকে প্রথম ঢেউএর চেয়ে ভয়ঙ্কর রুপে দেখছে। ভাইরাস মোকাবেলায় কি করে অর্থনীতি বাঁচিয়ে মানুষকে রক্ষা করা যা তা নিয়ে জটিল সব হিসাব নিকাশ করতে হচ্ছে ইইউ-কে।
প্যারিসের মেয়র আন্নে হিদালগো, প্যারিস বাসীকে এ আইন মেনে নিয়ে ধৈর্য সহকারে একতাবদ্ধ থাকার আহবান জানিয়েছেন।
ফ্রান্সের ডানপন্থি দলের নেতা ম্যারি -লে-পেন অবশ্য এবারের নেয়া পদক্ষেপসমূহকে আগের চেয়ে কম জটিল, বৃহত্তর আওতায় ও সবচেয়ে কম সময়ে সম্পন্ন করার দাবি জানিয়েছেন। নতুবা হাজার হাজার ব্যবসা প্রতিষ্ঠান ধ্বংসের মুখে পড়বে বলে সতর্ক করেন।
নিউজের ©সর্বস্বত্ব নবকণ্ঠ কর্তৃক সংরক্ষিত। সম্পূর্ণ বা আংশিক কপি করা বেআইনী , নিষিদ্ধ ও শাস্তিযোগ্য অপরাধ।
