ফ্রান্সে ইন্টারন্যাশনাল স্কুলস স্পোর্টস ফেডারেশনের গেইমসে বাংলাদেশের অংশগ্রহণ

নবকণ্ঠ ডেস্কঃ আগামী কাল থেকে ফ্রান্সের নরমান্ডির দুবিল শহরে অনুষ্ঠিত হতে যাচ্ছে সামার স্কুলস গেইমস। ইন্টারন্যাশনাল স্কুলস স্পোর্টস ফেডারেশনের উদ্যোগে সামার স্কুলস গেইমসে অংশগ্রহণ করতে যাচ্ছে বাংলাদেশ। এ গেইমস অংশ নিতে বাংলাদেশ থেকে দশ জন খেলোয়াড়, কোচ, কর্মকর্তা সহ ১৬ জনের একটি প্রতিনিধি দল প্যারিসে পৌছেছে। আগামী ২২ মে পর্যন্ত এ টুর্নামেন্টে বিশ্বের ১৩৪ দেশের খেলোয়াড়গণ অংশনেবেন। এবারের টুর্নামেন্টে বাংলাদেশ তিনটি গেইমসে অংশ নিচ্ছে।

প্রতিনিধি দলের নেতৃত্বে দিচ্ছেন বি কে এসপি ডিরেক্টর জেনারেল ব্রিগেডিয়ার জেনারেল এ কে এম মাজহারুল হক ও শেখ রাসেল স্পোর্টস একাডেমীর সিনিয়র সহ-সভাপতি ও বাংলাদেশ মহিলা আওয়ামী লীগ নেত্রকোনা জেলা সভাপতি কামরুন্নেসা আশরাফ দীনা।

এসময় প্যারিস বিমানবন্দরে তাদের অভ্যর্থনা জানান ইউরো বাংলা বিজনেস এসোসিয়েশনের কোর্ডিনেটর আবু তাহির, ও ফ্রান্স বাংলাদেশ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নয়ন মামুন।

বাংলাদেশ যেন ভালো ফলাফল করতে পারে দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন ব্রিগেডিয়ার জেনারেল এ কে এম মাজহারুল হক ও কামরুন্নেসা আশরাফ দীনা।

নিউজের ©সর্বস্বত্ব নবকণ্ঠ কর্তৃক সংরক্ষিত। সম্পূর্ণ বা আংশিক কপি করা বেআইনী , নিষিদ্ধ ও শাস্তিযোগ্য অপরাধ। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *