বাংলাদেশ সফরে আসছেন ইমানুয়েল মাখোঁ!

বাংলাদেশ সফরে আসছেন ইমানুয়েল ম্যাখোঁ !

বাংলাদেশ সফরে আসছেন ইমানুয়েল ম্যাখোঁ!
বাংলাদেশ সফরে আসছেন ইমানুয়েল ম্যাখোঁ!

নবকণ্ঠ ডেস্কঃ বাংলাদেশ সফরে আসছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাখোঁ। ঢাকায় অবস্থিত ফ্রান্সের দূতাবাস থেকে নিশ্চিত করে বলা হয়েছে আগামী ১০ সেপ্টেম্বর ফরাসী নেতার ঢাকা পৌঁছানোর কথা রয়েছে। এক টুইট বার্তায় এ তথ্য নিশ্চিত করেছে ফ্রান্স দূতাবাস।

বার্তাটির মাধ্যমে জানানো হয়েছে, জি ২০ শীর্ষ সম্মেলনে যোগ দিতে আগামী ৯ সেপ্টেম্বর ভারতের দিল্লীতে যাবেন ইমানুয়েল মাখোঁ। সেখানে তিনি ১০ সেপ্টেম্বর পর্যন্ত অবস্থান করবেন।
পরবর্তীতে, ১০ সেপ্টেম্বরেই তিনি দ্বিপক্ষীয় সফরে ঢাকায় আসবেন।

ঢাকায় অবস্থানকালে প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁ প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে দ্বিপক্ষীয় বৈঠকে বসবেন বলে জানা গেছে। এছাড়াও ফ্রান্সের প্রেসিডেন্ট ধানমন্ডির ৩২ নাম্বারে বংগবন্ধু স্মৃতি জাদুঘরে জাতির জনক শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করবেন।

ইতোপূর্বে, ২০২১ সালে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফ্রান্সের রাজধানী প্যারিসে এক দ্বিপক্ষীয় সফরকালে দেশটির প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁ কে বাংলাদেশে আসার আমন্ত্রণ জানিয়েছিলেন।

এদিকে, ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁর বাংলাদেশ সফরকে ঘিরে ফ্রান্স নিবাসী বাংলাদেশিদের মধ্যে ব্যাপক উচ্ছ্বাস লক্ষ্য করা যাচ্ছে। ম্যাখোঁর সফরের কারণে তারা মনে করছেন, এ সফর দুই দেশের মধ্যকার সম্পর্ককে আরো উন্নত এবং মজবুত করবে।
ফলে দুই দেশের মধ্যে কুটনৈতিক সম্পর্ক, ব্যবসা-বাণিজ্য সহ অন্যান্য সকল বিষয়ে সম্পর্ক নতুন মাত্রা পাবে বলে আশা করছেন দেশটিতে বসবাসরত প্রবাসী কমিউনিটির নেতৃবৃন্দ সহ অনেক প্রবাসী।
ইমানুয়েল ম্যাখোঁর এই সফরে বাংলাদেশি প্রবাসীরা একই সাথে গর্বিত এবং আনন্দিত ও বলে জানিয়েছেন তারা।

-311

 

নিউজের ©সর্বস্বত্ব নবকণ্ঠ কর্তৃক সংরক্ষিত। সম্পূর্ণ বা আংশিক কপি করা বেআইনী , নিষিদ্ধ ও শাস্তিযোগ্য অপরাধ। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *