মরহুম আব্দুল জব্বার স্মরণে প্যারিসে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত

মরহুম আব্দুল জব্বার স্মরণে প্যারিসে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত

মরহুম আব্দুল জব্বার স্মরণে প্যারিসে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত
মরহুম আব্দুল জব্বার স্মরণে প্যারিসে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত

নবকণ্ঠ ডেস্কঃ একুশে পদকপ্রাপ্ত সাবেক সংসদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা মরহুম আব্দুল জব্বার ছিলেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের একান্ত সহচর। তাকে বলা হয় গণমানুষের নেতা, মাটি ও মানুষের নেতা। সবসময়ই তিনি সকল লোভ লালসার ঊর্ধ্বে উঠে মানুষের কল্যাণে কাজ করে গেছেন। তার পুত্রদের মধ্যে একজন মোঃ আবু জাফর রাজু বর্তমানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রটোকল অফিসার হিসেবে দায়িত্ব পালন করছেন।

গতকাল ১লা সেপ্টেম্বর ( শুক্রবার ), বৃহত্তর সিলেট জেলার এই কৃতী সন্তান, মরহুম আব্দুল জব্বারের ৩১তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ফ্রান্সের রাজধানী‌ প্যারিসের বাংলাদেশ ওভারভিলা জামে মসজিদে একটি দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠানের আয়োজন করা হয়। শুক্রবার মসজিদে পবিত্র জুমার নামাজ আদায় শেষে এই দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। উক্ত মিলাদ মাহফিলে উপস্থিত ছিলেন সর্বস্তরের প্রবাসী বাংলাদেশীরা।

মিলাদ মাহফিলে উপস্থিত ছিলেন ফ্রান্স আওয়ামী লীগের সাধারণ সম্পাদক দিলোওয়ার হোসেন কয়েছ , মসজিদ কমিটির সহ-সভাপতি সালেহ আহমদ চৌধুরী, সাংবাদিক নেতা আবু তাহির , ফ্রান্স আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জুবের আহমদ, স্বরলিপি সাংস্কৃতিক শিল্পী গোষ্ঠীর সভাপতি এমদাদুল হক স্বপন , আইছার সভাপতি ওবায়দুল্লাহ কয়েছ, বাংলাদেশ ফার্নিচার এর চেয়ারম্যান মিয়া মাসুদ, ফ্রান্স ছাত্রলীগের সাবেক সভাপতি আশরাফুল ইসলাম, এনটিভি প্রতিনিধি আবুল কালাম মামুন, জিটিভি প্রতিনিধি ইকবাল হোসেন, মরহুম আব্দুল জব্বারের পুত্র হুমায়ুন কবির, সাংবাদিক লুৎফুর রহমান বাবু প্রমুখ।

অনুষ্ঠিত মিলাদ মাহফিলে মরহুমের পবিত্র আত্নার মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। এছাড়াও দেশ ও জাতির কল্যাণ কামনা করেও দোয়া করা হয়।এদিকে, বাংলাদেশে মরহুম আব্দুল জব্বারের ৩১তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে মহামান্য রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী বাণী দিয়েছেন।

-311

 

নিউজের ©সর্বস্বত্ব নবকণ্ঠ কর্তৃক সংরক্ষিত। সম্পূর্ণ বা আংশিক কপি করা বেআইনী , নিষিদ্ধ ও শাস্তিযোগ্য অপরাধ। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.