গার্দু নর্দে ঈদ জামাত‘সহ দেশীয় উৎসব আয়োজনের প্রস্তাবে সংসদ সদস্যের আশ্বাস

গার্দু নর্দে ঈদ জামাত‘সহ দেশীয় উৎসব আয়োজনের প্রস্তাবে সংসদ সদস্যের আশ্বাস

নবকণ্ঠ ডেস্কঃ ফ্রান্সে বাংলাদেশিদের প্রাণকেন্দ্র হিসেবে পরিচিত প্যারিসের কেন্দ্রস্থলে অবস্থিত গার্দু নর্দে আগামীতে ঈদ জামাত আয়োজনের প্রস্তাব করা হয়েছে।

গত মঙ্গলবার ২৫ মার্চ বিকেলে স্থানীয় সংসদ সদস্য ও সংসদ সদস্যদের নিয়ে গঠিত ফ্রান্স-বাংলাদেশ ফ্রেন্ডশিপ গ্রুপের সভাপতি পুরিয়া আমিরশাহি এই এলাকা পরিদর্শনকালে গার্দু নর্দের ব্যবসায়ীরা তার কাছে এই প্রস্তাব দেন।

তবে শুধু ঈদ জামাতই নয়, বাংলা নববর্ষসহ অন্যান্য উৎসবও এই এলাকায় আয়োজন এবং রাস্তায় র‍্যালির প্রস্তাব করা হয়।

সংসদ সদস্য তাঁদের প্রস্তাবের প্রেক্ষিতে বলেন, অন্যান্য কমিউনিটি যেমন শ্রীলঙ্কানরা যদি তাদের বিভিন্ন উৎসবে রাস্তায় র‍্যালিসহ নানা অনুষ্ঠান করতে পারে, তবে বাংলাদেশিরা কেন পারবে না? তিনি আশ্বস্ত করেন যে, এ বিষয়ে তিনি সর্বাত্মক সহযোগিতা করবেন।

পরিদর্শনকালে তিনি ব্যবসায়ীদের সঙ্গে পায়ে হেঁটে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে যান, তাদের সঙ্গে কথা বলেন এবং খোঁজখবর নেন। বিভিন্ন দোকানদার সংসদ সদস্যকে তাদের প্রতিষ্ঠানে থাকা দেশীয় ব্র্যান্ডের পণ্য, বিশেষ করে মসলা ও কাঁচা শাকসবজির পরিচিতি তুলে ধরেন। বাংলাদেশের জাতীয় মাছ ইলিশ ও শাহ গ্রুপের বিভিন্ন দেশীয় পণ্য সম্পর্কেও তাকে অবগত করা হয়।

মূলত এই এলাকায় দীর্ঘদিন ধরে বসবাসকারী সুহাইল ইবনে সোহেলের আমন্ত্রণেই সংসদ সদস্য পরিদর্শনে আসেন। এসময় ব্যবসায়ী নেতাদের মধ্যে শাহ গ্রুপের চেয়ারম্যান সাত্তার আলী সুমন (শাহ আলম) এবং গার্দু নর্দের বাংলাদেশি ব্যবসা প্রতিষ্ঠানের অন্যতম পথপ্রদর্শক টিএম রেজা তাঁর সঙ্গে ছিলেন।

উল্লেখ্য, পাশের রেল স্টেশন গার দ্যু নর্দের নামানুসারে রুই দ্য ফবরুক সেইন দেনিস রোড ও আশপাশের এলাকায় অবস্থিত দোকানপাটসহ এই অঞ্চল বাংলাদেশিদের কাছে গার দ্যু নর্দ নামেই পরিচিত।

 

 

 

নিউজের ©সর্বস্বত্ব নবকণ্ঠ কর্তৃক সংরক্ষিত। সম্পূর্ণ বা আংশিক কপি করা বেআইনী , নিষিদ্ধ ও শাস্তিযোগ্য অপরাধ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.