ফ্রান্স আওয়ামী লীগের উদ্যোগেপালিত হল জাতীয় শোক দিবস

ফ্রান্স আওয়ামী লীগের উদ্যোগে জাতীয় শোক দিবস পালন

ফ্রান্স আওয়ামী লীগের উদ্যোগেপালিত হল জাতীয় শোক দিবস
ফ্রান্স আওয়ামী লীগের উদ্যোগে পালিত হল জাতীয় শোক দিবস

নবকণ্ঠ ডেস্কঃ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাত বার্ষিকী এবং জাতীয় শোক দিবস উপলক্ষে ফ্রান্সের প্যারিসে ফ্রান্স আওয়ামী লীগ এর উদ্যোগে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

ফ্রান্স আওয়ামী লীগ সভাপতি এম এ কাশেম এর সভাপতিত্বে সাধারণ সম্পাদক দেলওয়ার হোসেইন কয়েছ এর পরিচালনায় এসময় প্রধান অতিথির বক্তব্য রাখেন অল ইউরোপিয়ান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুজিবুর রহমান।

এসময় বক্তব্য রাখেন ফ্রান্স আওয়ামী লীগের সহসভাপতি আবুল কাশেম , সোহরাব মৃধা , কামরুল হাসান বকুল , সাহেদ আলী , সৈয়দ ফয়ছল ইকবাল , জাকির হোসেন ভূঁইয়া , মঞ্জুরুল হাসান সেলিম , শাহজাহান রহমান , শেখ মোহাম্মদ শাহ্জাহ্যান সারু , শুভ্রত ভট্টাচার্য , আজম খান সহ ফ্রান্স আওয়ামী লীগ , প্যারিস নগর আওয়ামী লীগ , যুবলীগ , ছাত্রলীগ , ও আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গসংগঠনের নেতা কর্মীরা। অনুষ্ঠানের শুরুতে জাতির জনকের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে নীরবতা পালন , দোয়া ও পুস্পস্তবক অর্পণ করা হয়।

আলোচনা অনুষ্ঠানে বক্তারা বঙ্গবন্ধুর রাজনৈতিক জীবনের বিভিন্ন দিক এর উপর দৃষ্টিপাত করেন। তারা বঙ্গবন্ধুর পলাতক খুনিদের দেশে ফিরিয়ে এনে তাদের শাস্তি কার্যকর করার দাবী জানান।

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.