যে কারণে রাষ্ট্রপতির আমন্ত্রণ প্রত্যাখ্যান করল বৈষম্যবিরোধী আন্দোলন

যে কারণে রাষ্ট্রপতির আমন্ত্রণ প্রত্যাখ্যান করল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন

নবকণ্ঠ ডেস্কঃ মহান বিজয় দিবস উপলক্ষে বঙ্গভবনে রাষ্ট্রপতির আমন্ত্রণ প্রত্যাখ্যান করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দপ্তর সেলের সদস্য জাহিদ আহসানের পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, “মহান বিজয় দিবসে ফ্যাসিবাদী শাসনের সঙ্গে সংশ্লিষ্ট রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু কর্তৃক বঙ্গভবনে বিজয় দিবস উদযাপনের আমন্ত্রণ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন প্রত্যাখ্যান করছে। নির্বাহী কমিটির সিদ্ধান্ত অনুযায়ী, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সঙ্গে সাংগঠনিকভাবে যুক্ত কোনো নেতাকর্মী আজ বঙ্গভবনে মহান বিজয় দিবস উদযাপনের অনুষ্ঠানে যাবে না। মহান বিজয় দিবসের মতো জাতীয় গৌরবের দিন ফ্যাসিবাদের সঙ্গে সংশ্লিষ্ট রাষ্ট্রপতির আমন্ত্রণে পালন করাকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন গণঅভ্যুত্থানের অভিপ্রায়ের সঙ্গে অসঙ্গতিপূর্ণ মনে করে।”

এছাড়াও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে যুক্ত অনেকে ফেসবুকে পোস্ট করে অনুষ্ঠান বয়কট করা সম্পর্কে জানান। জুলাই বিপ্লবে আহতরাও অনেকে এই বয়কটে শামিল হয়েছেন। জুলাই বিপ্লবে হাত হারানো কিশোর আতিকুল গাজী তার ফেসবুক পোস্টে অনুষ্ঠানের দাওয়াত পত্রের ছবি দিয়ে কোন কারণ উল্লেখ না করে লিখেছে বয়কট।

উল্লেখ্য এর আগে রাষ্ট্রপতিকে পদ থেকে সরানোর প্রশ্নে বেশ তৎপর ছিল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কবৃন্দ। পরবর্তীতে রাজনৈতিক দল গুলো এবিষয়ে সমাঝোতায় আসতে ব্যার্থ হলে তা করা সম্ভব হয় নি।

-191

নিউজের ©সর্বস্বত্ব নবকণ্ঠ কর্তৃক সংরক্ষিত। সম্পূর্ণ বা আংশিক কপি করা বেআইনী , নিষিদ্ধ ও শাস্তিযোগ্য অপরাধ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *