হাত দিয়ে, রক্ত দিয়ে যাদের মুক্তি দিয়েছি তারাই বলে আমরা কারা: আতিকুল গাজী

হাত দিয়ে, রক্ত দিয়ে যাদের মুক্তি দিয়েছি তারাই বলে আমরা কারা: আতিকুল গাজী

নবকণ্ঠ ডেস্কঃ সম্প্রতি বেসরকারি একটি টিভি চ্যানেলের টক শো তে বৈষম্য বিরোধী আন্দোলনের ছাত্রদের প্রতি ইঙ্গিত করে আপনারা কারা এই প্রশ্ন তুলেছেন এক বিএনপি নেতা। এ নিয়ে বেশ চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে।

বেসরকারি টেলিভিশন সময় টিভিতে ওই টকশোতে আথিতি হিসেবে ছিলেন, বিএনপির ভাইস চেয়ারম্যান ড. আসাদুজ্জামান রিপন ও জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসিরউদ্দিন পাটোয়ারী। টকশোতে বাদানুবাদের এক পর্যায়ে বিএনপি নেতা ড. রিপন প্রশ্ন তুলেন আপনারা কারা? জবাবে কড়া প্রতিক্রিয়া জানান, নাগরিক কমিটির নাসিরউদ্দিন পাটোয়ারী। তিনি বলেন, আপনারা আন্দোলনের সময় ঘুমিয়ে ছিলেন, এই কারণে জানেন না আমরা কারা। আপনারা জানেন না বাড্ডাতে কতটি লাশ পড়েছিল, আপনারা জানেন না যাত্রাবাড়িতে কি হয়েছিল, বলতে পারবেন না কত জন শহীদ হয়েছিল? এই কারণে প্রশ্ন করেন আমরা কারা?

টকশো এর এই অংশটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। এতে বেশ বাহবা কুড়ান নাসিরউদ্দিন পাটোয়ারী। কেউ কেউ মন্তব্য করেন উচিৎ জবাবই দিয়েছেন তিনি।

এ ঘটনার প্রতি ইঙ্গিত করে জুলাই বিপ্লবে হাত হারানো কিশোর আতিকুল গাজী তার ফেসবুক পোস্টে লিখেন, হাত দিয়ে, রক্ত দিয়ে যাদের মুক্তি দিয়েছি তারাই বলে আমরা কারা? পরবর্তী অন্য একটি পোস্টে তার পূর্বের একটি ছবি পোস্ট করে তিনি লিখেন, এই যে ছবিতে টগবগে ২০ বছরের যে যুবকটা দেখতে পাচ্ছেন সেটা আমি আতিকুল। জুলাই আন্দোলনে হাত হারানোর আগ মূহুর্ত পর্যন্ত নিজের পায়ের জুতার ফিতাটা বাঁধার সুযোগ ছিলো। দেশকে ভালোবেসে কোন স্বার্থের কাছে বিক্রি না হয়ে মাঠে নেমেছিলাম ১৬ জুলাই। ০৫ই আগস্ট বিজয় মিছিলে গুলিবিদ্ধ হয়ে সারাজীবনের জন্য নিজের জুতার ফিতা বাঁধার ক্ষেত্রেও পরনির্ভরশীল হয়ে গেলাম সেটাই আমি আতিকুল। দীর্ঘ ৩৬ দিন মৃত্যুকে গলার মালা বানিয়ে অসংখ্যা ভাই-বোনের প্রাণ এবং আত্মত্যাগের বিনিময়ে দ্বিতীয় বাংলাদেশের উন্মোচন করতে পেরেছিলাম। আলহামদুলিল্লাহ।

এরপর তিনি ক্ষোভ প্রকাশ করে আরও লিখেন, তার পরিপূর্ণ স্বাদ কি আমরা দেশবাসী আমরা পাচ্ছি? আমরাই তো অনিরাপদ। এখানে না হয় পরিচয় নাই দিলাম আমরা কারা? আল্লাহর দরবারে আমাদের পরিচয়টা থাকুক। প্রিয় মাতৃভূমিকে আল্লাহ হেফাজত করুক। এখনো মনোবাসনা একটাই “মাতৃভূমি অথবা মৃত্যু”। ইনকিলাব জিন্দাবাদ।

 

-191

 

 

 

নিউজের ©সর্বস্বত্ব নবকণ্ঠ কর্তৃক সংরক্ষিত। সম্পূর্ণ বা আংশিক কপি করা বেআইনী , নিষিদ্ধ ও শাস্তিযোগ্য অপরাধ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.