bd-funding-unesco-award-cancelled

ইউনেস্কোতে বাংলাদেশ সরকারের অর্থায়নে পরিচালিত এওয়ার্ড বাতিল

নবকণ্ঠ ডেস্কঃ অবশেষে বাতিল করা হয়েছে প্যারিসে আন্তর্জাতিক সংস্থা ইউনেস্কোতে বাংলাদেশ সরকারের অর্থায়নে পরিচালিত এওয়ার্ড -The UNESCO-Bangladesh Bangabandhu Sheikh Mujibur Rahman International Prize for the Creative Economy এওয়ার্ড। এ পুরস্কারটি ২০২০ সাল থেকে দেওয়া হচ্ছিল।

পুরস্কারটি বাতিলের পেছনে মূল কারণ হিসেবে ইউনেস্কোর অভ্যন্তরীণ নীতিমালা এবং আর্থিক ব্যবস্থাপনার বিষয়টি উল্লেখ করা হয়েছে। ইউনেস্কো নিশ্চিত করেছে এ পুরস্কারটি তাদের আর্থিক নীতিমালার সাথে সামঞ্জস্যপূর্ণ নয়।

পুরস্কারটি নিয়ে বিভিন্ন মহল থেকে অভিযোগ উঠেছে যে, এটি বাংলাদেশের আওয়ামী লীগ সরকারের জনপ্রিয়তা বাড়ানোর একটি হাতিয়ার হিসেবে ব্যবহার করা হচ্ছিল। সমালোচকদের মতে, এই পুরস্কারের মাধ্যমে আন্তর্জাতিক অঙ্গনে আওয়ামীলীগ সরকারে অপকর্ম ঘুচিয়ে ইতিবাচক ইমেজ তৈরি এবং সরকারের সাফল্য প্রচারের চেষ্টা করা হয়েছিল। এছাড়াও, পুরস্কারটির পেছনে অনর্থক বাংলাদেশের জনগণের ট্যাক্সের টাকা ব্যয় হয়ে আসছিল।

এর পাশাপাশি আরও গুরুতর অভিযোগ উঠেছে যে, এই প্রোগ্রামের আড়ালে অবৈধ কর্মকাণ্ড, এমনকি মানব পাচারের মতো অপরাধমূলক কার্যকলাপ জড়িত। অভিযোগগুলোর লক্ষ্য বাংলাদেশের প্রভাবশালী ব্যক্তিবর্গ এবং সরকারের কিছু উচ্চপদস্থ কর্মকর্তাদের দিকে। মানব পাচার এর মত একটি বৈশ্বিক সমস্যা অভিযোগ কোনো দেশের জন্য অত্যন্ত নেতিবাচক প্রভাব ফেলতে পারে।

বাংলাদেশ সরকার এখনও আনুষ্ঠানিকভাবে পুরস্কারটি বাতিলের বিষয়ে কোনো ইতিবাচক বা নেতিবাচক মন্তব্য করেনি। আন্তর্জাতিক সম্প্রদায়ের দৃষ্টিতে বাংলাদেশের ভাবমূর্তি রক্ষায় সরকারের পদক্ষেপ নেওয়া প্রয়োজন বলে মনে করছেন বিশ্লেষকরা।

 

-191

 

নিউজের ©সর্বস্বত্ব নবকণ্ঠ কর্তৃক সংরক্ষিত। সম্পূর্ণ বা আংশিক কপি করা বেআইনী , নিষিদ্ধ ও শাস্তিযোগ্য অপরাধ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.