
নবকণ্ঠ ডেস্কঃ গত ২৭ জুলাই যাত্রীদের নিরবিচ্ছিন্ন সেবা প্রদানের লক্ষ্যে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কল সেন্টার চালু করা হয়েছে। দেশের যেকোনো প্রান্তের যেকেউ এখন কল সেন্টারের নাম্বারে (০৯৬১৪-০১৩৬০০) যোগাযোগের মাধ্যমে সেবা নিতে পারবে। এছাড়াও যাত্রী সেবা বৃদ্ধির লক্ষ্যে একটি ওয়েব পোর্টাল ( www.hsia.gov.bd ) এবং কাস্টমার রিলেশনশিপ ম্যানেজমেন্ট সফটওয়্যার ( customer relation management ) ও চালু করা হয়েছে একই দিনে।
এখন থেকে যাত্রীরা ঘরে বসেই জানতে পারবে কণ ফ্লাইট কখন ছেড়ে যাবে, কখন পৌঁছাবে। এছাড়াও বিমানবন্দর সংক্রমণ যেকোনো প্রশ্নের উত্তর, কাস্টস ডিউটি অফিসারদের নামের তালিকা, ইমিগ্রেশন পুলিশের সেবা, নিরাপত্তা সেবা, প্রাথমিক চিকিৎসা সেবার তথ্য, হুইল চেয়ার সেবা, ব্যাংকিং ও মানি এক্সচেঞ্জ সেবা, জরুরি প্রয়োজনে বিমানবন্দরে কর্তব্যরত সকল কর্মকর্তার ফোন নম্বর সহ লস্ট এন্ড ফাউন্ডের মত সেবা গুলোও যাত্রীরা এখন থেকে ঘরে বসেই পেতে পারবে।
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কতৃপক্ষ জানিয়েছে যে অতি সম্প্রতি চালু হওয়া এসব সেবার কথা যদিও এখনো অনেক যাত্রীই জানে না, তবে ২৮ জুলাই থেকে ৮ আগস্ট পর্যন্ত কল সেন্টারে ১২৫ জন যাত্রী কল করেছেন। এর মধ্যে ১২১ জনকে সেবা প্রদান করা হয়েছে এবং বাকি চারটি অভিযোগ সিআরএম শাখায় পাঠানো হয়েছে। সেখানে দু’টি অভিযোগের সমাধান করা হয়েছে এবং বাকি দু’টির সমাধান প্রক্রিয়াধীন রয়েছে।
বিমানবন্দর কতৃপক্ষের নতুন ওয়েবসাইটটির মাধ্যমে যাত্রীরা সব ফ্লাইটের সময়সূচি ও চেক-ইন পদ্ধতিসহ অন্যান্য যাবতীয় তথ্যাদি পাবে। ওয়েবসাইটটি বাংলা এবং ইংরেজি উভয় ভাষায় পরিচালিত হচ্ছে।
কল সেন্টারটিও বাংলা এবং ইংরেজি উভয় ভাষায় পরিচালিত হচ্ছে এবং দিনরাত ২৪ ঘন্টা এটি চালু থাকছে।
অন্যদিকে কল সেন্টারের সেবা আরো গতিশীল করতে বিমানবন্দর কতৃপক্ষ কাস্টমার রিলেশনশিপ ম্যানেজমেন্ট সফটওয়্যার চালু করেছে। এর মাধ্যমে যাত্রীদেরকে আরো দ্রুত, নিরবিচ্ছিন্ন ও উন্নত সেবা প্রদান করা সম্ভব হবে।
এর মাধ্যমে যাত্রীদের সকল অভিযোগ, পরামর্শ ও সমাধান ভালোভাবে সংরক্ষণ করা সম্ভব হবে।
-311
নিউজের ©সর্বস্বত্ব নবকণ্ঠ কর্তৃক সংরক্ষিত। সম্পূর্ণ বা আংশিক কপি করা বেআইনী , নিষিদ্ধ ও শাস্তিযোগ্য অপরাধ।
