জাতীয় শোক দিবসে ভারেজ আওয়ামীলীগ-ইতালির আলোচনা সভা ও দোয়া মাহফিল

জাতীয় শোক দিবসে ভারেজ আওয়ামীলীগ-ইতালির আলোচনা সভা ও দোয়া মাহফিল

জাতীয় শোক দিবসে ভারেজ আওয়ামীলীগ-ইতালির আলোচনা সভা ও দোয়া মাহফিল
জাতীয় শোক দিবসে ভারেজ আওয়ামীলীগ-ইতালির আলোচনা সভা ও দোয়া মাহফিল

নবকণ্ঠ ডেস্কঃ ১৫ আগস্ট বাংলাদেশের জাতীয় শোক দিবস উপলক্ষে জাতির পিতা বংগবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের সকলের বিদেহী আত্নার মাগফেরাত কামনা করে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করে ইতালির সংগঠন ভারেজ আওয়ামীলীগ ইতালি।

১৯৭৫ সালের এই দিনে বংগবন্ধুকে সপরিবারে হত্যা করা হয় তাঁর নিজ বাস ভবনে। সেসময় বিদেশে থাকায় বেঁচে যায় শুধু মাত্র তাঁর দুই কন্যা শেখ হাসিনা ও শেখ রেহানা। ভারেজ আওয়ামীলীগ ইতালি দিনটি উপলক্ষে ইতালির একটি স্থানীয় হলরুমে একটি আলোচনা সভার আয়োজন করে। এই সভায় সভাপতিত্ব করেন সংগঠনটির সভাপতি সুলতান শিকদার।

অনুষ্ঠানটি যৌথভাবে পরিচালনা করেন জাকির হোসেন ও ফিরোজ গাজী। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন সাইদুর মাতব্বর ও গীতা পাঠ করেন দীপক চন্দ্র পাল। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ভারেজ আওয়ামীলীগের সাবেক সভাপতি সিরাজুল ইসলাম।

এছাড়াও প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন প্রবীণ আওয়ামীলীগ নেতা তৈয়ব বেপারী, সর্ব ইউরোপ মহিলা শ্রমিকলীগের সভাপতি সানজিদা মাহবুব সুমি।অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন ভারেজ আওয়ামীলীগের সহ সভাপতি শাহাবুদ্দিন, দীপক চন্দ্র পাল, আমির মোল্লা, বারেক শিকদার, সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক হেলাল হোসাইন, ইব্রাহিম মিয়া, নূর হোসেন খান, সাংগঠনিক সম্পাদক রিয়াজ ফরাজী, সাগর হাওলাদার, সাইদুল মল্লিক, কিরণ মিয়া, প্রচার সম্পাদক সুজন খান, কোষাধ্যক্ষ মামুন সরকার, রিপন মোল্লা, দপ্তর সম্পাদক বিপ্লব শেখ, জাহাংগীর বেপারী, বাবুল শেখ, আলী আখের ও মাহবুব মোল্লা।

আলোচনা শেষে এই দিনে বংগবন্ধু সহ শাহাদাত বরণকারী সকলের মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। পরিশেষে, তোবারক বিতরণের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

-311

 

নিউজের ©সর্বস্বত্ব নবকণ্ঠ কর্তৃক সংরক্ষিত। সম্পূর্ণ বা আংশিক কপি করা বেআইনী , নিষিদ্ধ ও শাস্তিযোগ্য অপরাধ। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.