নবকণ্ঠ ডেস্কঃ বাংলাদেশের প্রখ্যাত চলচ্চিত্র অভিনেতা, প্রযোজক এবং পরিচালক সিআইপি অনন্ত জলিল প্যারিসে একটি সংবর্ধনা অনুষ্ঠানে সংবর্ধনা প্রদান করেছে ফ্রান্স বাংলাদেশ বিজনেস ফোরাম। অনন্ত জলিল তার ব্যবসায়িক দক্ষতা এবং চলচ্চিত্র শিল্পে অবদানের জন্য পরিচিত। শাহ গ্রূপের তত্বাবধানে প্যারিসের আইফেল টাওয়ার পাদদেশে সেন নদীতে অবস্থিত অভিজাত রেস্টুরেন্টে প্যারিস অন স্যান ক্রুজে এ সংবর্ধনা প্রদান করা হয়।
বিশ্বের সর্ববৃহৎ ট্রেড ফেয়ার টেক্সওয়াল্ডে অংশ নেওয়ার উদ্দেশ্যে অনন্ত জলিল প্যারিসে সফরে আসেন। এসময় তার সহধর্মিনী চিত্রনায়িকা বর্ষাও সাথে ছিলেন। এ সফরকে কেন্দ্র করে প্যারিসে তাকে সংবর্ধনা জানানো হয়, যেখানে তার সফলতার জন্য বিশেষ স্বীকৃতি প্রদান করা হয়। বাংলাদেশে কর্মসংস্থান সৃষ্টি ও বাংলা চলচ্চিত্রের প্রসার ও বিশেষ করে নতুন উদ্যোক্তা তৈরির কারিগর হিসাবে অনন্ত জলিল কে এ সংবর্ধনা প্রদান করা হয়।
ফ্রান্স বাংলাদেশ বিজনেস ফোরামের নেতৃবৃন্দের উপস্থিতিতে এসময় অনন্ত জলিলের হাতে সম্মাননা স্মারক তুলে দেন ফ্রান্স বাংলাদেশ বিজনেস ফোরামের প্রেসিডেন্ট সাত্তার আলী সুমন। এসময় ফ্রান্স জাতীয় ক্রিকেট বোর্ডের সদস্য ফাতেমা খাতুন উপস্থিত ছিলেন।
এমন সম্মাননা পেয়ে অনন্ত জলিল আবেগ আপ্লুত হয়ে বলেন, এই সংবর্ধনা তাকে আরও উদ্দীপ্ত হয়ে কাজ চালিয়ে যেতে অণুপ্রাণিত করবে এবং দেশের সুনাম বায়ে আনতে সাহায্য করবে বলে আশা রাখেন। এ ধরনের সম্মাননা নতুন উদ্যোক্তা এবং শিল্পীদের জন্যও অনুপ্রেরণার কারণ হতে পারে বলে তিনি মনে করেন।
ফ্রান্স বাংলাদেশ বিজনেস ফোরামের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে অনন্ত জলিল বলেন ইউরোপে বাংলাদেশিদের কর্মসংস্থান সৃষ্টি ও দেশের ব্যবসায়ীদের সহযোগিতা করতে এ সংগঠনের ভূমিকা অপরিসীম। সাত্তার আলী সুমন সহ সংশ্লিষ্ঠ সকলের প্রতি শুভেচ্ছা বিনিময় এর পাশাপাশি তিনি ইউরোপের বাজারে বাংলাদেশী শিল্পের প্রসারে তার ব্যবসা প্রতিষ্ঠান ও ব্যবসায়িক এসোসিয়েশন ফ্রান্স এবং বাংলাদেশ বিজনেস ফোরামের সাথে মিলিত হয়ে কাজ করার আগ্রহ প্রকাশ করেন।
-191
নিউজের ©সর্বস্বত্ব নবকণ্ঠ কর্তৃক সংরক্ষিত। সম্পূর্ণ বা আংশিক কপি করা বেআইনী , নিষিদ্ধ ও শাস্তিযোগ্য অপরাধ।

