নবকণ্ঠ ডেস্কঃ ফ্রান্সের দ্বিতীয় দফার নির্বাচনে এগিয়ে রয়েছে জ্যঁ লুক মেলনশঁ এর জোট নিউ পপুলার ফ্রন্ট। এই জোটটি মূলত বামপন্থী রাজনৈতিক দলগুলির সমন্বয়ে গঠিত। নির্বাচনের শেষ পরিস্থতি অনুযায়ী ধারণা করা যাচ্ছে জোটটি ৫৭৭ আসনের পার্লামেন্টে ১৭২ থেকে ২১৫টি আসন পেতে যাচ্ছে। দ্বিতীয় সর্বোচ্চ আসন পেতে পারে ম্যাক্রনের মধ্যপন্থী জোট টুগেদার অ্যালায়েন্স। তাদের পাওয়ার সম্ভাবনা আছে তারা পেতে পারে ১৫০ থেকে ১৮০টি আসন। আর ১১৫ থেকে ১৫৫টি আসন নিয়ে তৃতীয় অবস্থানে বিতর্কিত ন্যাশনাল র্যালি(আরএন)
ফ্রান্সে সরকার গঠনের জন্য প্রয়োজন হয় ২৮৯টি আসন। নিউ পপুলার ফ্রন্ট যদি ১৭২ থেকে ২১৫টি আসন পায়, তাহলে অন্যান্য দলের পার্যাপ্ত সমর্থন পেলে তারা সরকার গঠনের জন্য প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে পারবে তবে তাতে ঝুলন্ত পার্লামেন্ট গঠনের সম্ভাবনাই বেশি।
বামপন্থি এই জেটের নাটকীয় জয়ের পিছনে নির্বাচনী প্রতিশ্রুতির উল্লেখযোগ্য ভূমিকা রয়েছে বলে মনে করেন বিশ্লেষকরা। তাদের নির্বাচনী প্রতিশ্রুতির মধ্যে সরকারি কর্মীদের বেতন ১০ শতাংশ বৃদ্ধি, বিনামূল্যে স্কুলের ম্যানেজিং মধ্যাহ্নভোজ, সরবরাহ এবং পরিবহণের সুবিধা উল্লেখযোগ্যহারে জনগণকে আকৃষ্ট করেছে বলে ধারণা করা যায়।
এছাড়াও তারা তাদের নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী তারা আবাসন ভর্তুকি ১০ শতাংশ বাড়াতে চায়। ২০২৩ সালের আলোচিত অবসরের বয়স বৃদ্ধির নিয়মকে বাতিল করে ৬০-এ নামিয়ে আনতে চায় নিউ পপুলার ফ্রন্ট।
এই জোটের পক্ষ থেকে বর্তমান সরকারের পাশ করা পেনশন ও অভিবাসন বিষয়ক সংশোধিত আইন বাতিলের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। সেই সঙ্গে অবৈধ অভিবাসীদের ব্যবস্থাপনা এবং ভিসা আবেদনের বন্দোবস্ত করার জন্য একটি সহায়তাকারী সংস্থা গড়ে তোলার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে।
-191
নিউজের ©সর্বস্বত্ব নবকণ্ঠ কর্তৃক সংরক্ষিত। সম্পূর্ণ বা আংশিক কপি করা বেআইনী , নিষিদ্ধ ও শাস্তিযোগ্য অপরাধ।
