নবকণ্ঠ ডেস্কঃ ইতালির ব্রেসিয়ায় বাংলাদেশ আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী এবং ইতালি আওয়ামী লীগ ব্রেসিয়া শাখার পূর্ণাঙ্গ কমিটির অভিষেক ও সাংস্কৃতিক অনুষ্ঠান জাকজমকপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে ৭১ সদস্য বিশিষ্ট নতুন কমিটির নাম ঘোষণা করা হয় এবং তাদের পরিচয় করিয়ে দেওয়া হয়।
শনিবার স্থানীয় একটি হলরুমে অনুষ্ঠিত এই অভিষেক অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্রেসিয়া আওয়ামী লীগের সভাপতি মো. কাজল মাদবর এবং সাধারণ সম্পাদক কামরুল হাসান সুমন। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত, গীতা পাঠ এবং সমবেত কণ্ঠে জাতীয় সংগীত পরিবেশন করা হয়। এসময় বঙ্গবন্ধু সহ সকল মুক্তিযোদ্ধাদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইতালি আওয়ামী লীগের সহ-সভাপতি দীন মোহাম্মদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রী অনুপ কুমার ঘোষ এবং প্রধান বক্তা ছিলেন ইকবাল হোসেন বাবু। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সাংগঠনিক সম্পাদক আব্দুর রব শুভ, ফারুক মুন্সী, হেলাল মিয়া পলাশ। শুভেচ্ছা বক্তব্য রাখেন ব্রেসিয়া আওয়ামীলীগের প্রথম সদস্য রুবেল খান, সিনিয়র সহ সভাপতি মুজিবুর রহমান, সহ সভাপতি রানা চৌধুরী, সহ সভাপতি আব্দুস সাত্তার ,সহ সভাপতি শামীম মাঝি, রাবির হোসেন রবি,সদস্য জাবের আহমেদ খন্দকার, বাদশা বেপারী, আমজাদ হোসেন, গাউসুল আজম আমিন, যুগ্ম সম্পাদক বাবু মৃধা, কোষাদক্ষ মাহমুদুল হাসান মোহন, প্রচার সম্পাদক লিটন গোরাপি, সাংস্কৃতিক সম্পাদক গোপাল, দপ্তর সম্পাদক জসিম চৌধুরী প্রমুখ।
অনুষ্ঠানে নতুন কমিটির সদস্যদের ফুল দিয়ে বরণ করে নেয়া হয়। এসময় সাংগঠনিক সম্পাদক, সহ-সভাপতি, যুগ্ম সম্পাদক সহ এবং অন্যান্য সদস্যদের সরব উপস্থিত ছিল। এই ধরনের আয়োজন প্রবাসী বাংলাদেশিদের মধ্যে উৎসাহ সৃষ্টি করে এবং সাংস্কৃতিক বন্ধনকে আরও সুদৃঢ় করে।
পরিচয় পর্ব শেষে , সাংস্কৃতিক পর্বে স্থানীয় ও অতিথি শিল্পীদের সংগীত ও নৃত্য পরিবেশনা দর্শকদের মুগ্ধ করে। স্থানীয় ব্যান্ড দলের পরিবেশনায় প্রবাসী বাংলাদেশিরা একটি মনোমুগ্ধকর মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন।
-191
নিউজের ©সর্বস্বত্ব নবকণ্ঠ কর্তৃক সংরক্ষিত। সম্পূর্ণ বা আংশিক কপি করা বেআইনী , নিষিদ্ধ ও শাস্তিযোগ্য অপরাধ।

