তীব্র গরমে নাকাল বাংলাদেশ, সহনীয় মধ্যপ্রাচ্য ও আরব দেশগুলোর পরিবেশ

তীব্র গরমে নাকাল বাংলাদেশ, সহনীয় মধ্যপ্রাচ্য ও আরব দেশগুলোর পরিবেশ

নবকণ্ঠ ডেস্কঃ বাংলাদেশে যখন বেয়াল্লিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় সবাই যখন অস্থির আর দিশেহারা সেই একই সমযে তাপমাত্রা সহনীয় পর্যায়ে আরব দেশগুলো সহ মধ্যপ্রাচ্যের দেশে। আরব আমিরাতে হযেছে তীব্র বৃষ্টি পাত। বৃষ্টি হয়েছে সৌদি আরবের মক্কাতেও।

AQI এর রিপোর্ট অনুযায়ী পৃথিবীর সবচেয়ে অবসবাসযোগ্য শহর হিসেবে বায়ু দূষণের মাত্রায় ঢাকা রয়েছে শুরুর দিকে। যা খুবই উদ্বেগের হলেও, এ থেকে পরিত্রাণের তেমন কোন দৃশ্যমান উদ্যোগ দেখা যায় নি বিগত বছরগুলোতে। এমন অবস্থায় বাংলাদেশের আবহাওয়া দিন থেকে দিন খারাপের দিকে যাওয়া অস্বাভাবিক কিছু নয়।

বিশ্বের অন্যান্য দেশ যখন বিশ্ব জলবায়ূর বৈরীতা মোকাবেলায় সুদূর প্রসারী পরিকল্পনা নিয়ে এগোচ্ছে সেখানে বাংলাদেশ এ বিষয়ে এখনো চলছে ধীরে চলো নীতেতে। এমনকি যুদ্ধ-বিধ্বস্থ আফগানিস্থান আবহাওয়া মান আরো উন্নত করতে ধাপে ধাপে কাজ করে যাচ্ছে। রাজধানী কাবুলসহ বড় বড় শহরগুলোতে তারা পরিকল্পিতভাবে বিশাল বিশাল পার্ক এবং উদ্যান গড়ে তুলছে।

বাংলাদেশে এমন তীব্র তাপমাত্রা যেন প্রতিবছর রেকর্ড ভঙ্গ করছে। একসময় সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত এর তাপমাত্রা ছিল ৪০ থেকে ৪৫ ডিগ্রি সেলসিয়াস। বাংলাদেশে ৩৬ এর উপর ওঠার খুব সামান্যই রেকর্ড আছে। তবে এখন বদলে যাচ্ছে চেহারা। আরবের গরম বাংলাদেশে আর বাংলাদেশের শীতল আবহাওয়া আরবে।

বাংলাদেশের তীব্র তাপদাহকে দূর্যোগ ঘোষনার দাবি জানিয়েছে দেশের পরিবেশবিদগন। শুধুমাত্র হিট অফিসার নিয়োগ দিয়ে দায়সারা সিটি কর্পোরেশনের গাছ লাগানোর তুলনায় গাছ কাটার আমেজ দেখা যায় সারা বছর। এ নিয়ে হচ্ছে সমালোচনা। বলা হচ্ছে বাংলাদেশের তীব্র তাপদাহ থেকে মানুশ ও পরিবেশ রক্ষায় কোনো ফলপ্রসু পদক্ষেপ নেয়া তো দূরের কথা কোনো পরিকল্পনাও নেই। মানুষ অন্য সময়ের মত বাইরে কাজ করতে পারছে না, এর গভীর প্রভাব পড়বে অর্থনীতিতে। এটি অনুধাবন করার দায়িত্ব যাদের, তারা এসি থেকে বের হন না। তারা কি করছেন তার কোনো ট্রান্সপ্যারেন্সি নেই।

অপরদিকে মুহুর্মুহু হঠাৎ বন্যা কবলিত দুবাই এর ছিল অসাধারণ প্রস্তুতি। বিমানবন্দর ও ও অন্যান্য স্থানে গাড়ি পারাপারে বিশেষ রাবার বোট সহ লক্ষ লক্ষ সরঞ্জাম প্রস্তুত ছিল সারা আমিরাতে। কোনোদিন বন্যা মোকাবেলা না করা আমিরাত বন্যা মোকাবেলা করেই দেখিয়েছে তাদের স্মার্ট ব্যবস্থাপনার সক্ষমতা।

-191

 

 

নিউজের ©সর্বস্বত্ব নবকণ্ঠ কর্তৃক সংরক্ষিত। সম্পূর্ণ বা আংশিক কপি করা বেআইনী , নিষিদ্ধ ও শাস্তিযোগ্য অপরাধ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.