পর্তুগালে চ্যানেল টোয়েন্টিফোরের ১৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

পর্তুগালে চ্যানেল টোয়েন্টিফোরের ১৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

নবকণ্ঠ ডেস্ক: কেক কাটা, আলোচনা সভা এবং প্রবাসী বাংলাদেশিদের অংশগ্রহণে নানা আয়োজনের মধ্য দিয়ে পর্তুগালে উদযাপিত হয়েছে দেশের জনপ্রিয় বেসরকারি টেলিভিশন চ্যানেল টোয়েন্টিফোরের ১৫তম প্রতিষ্ঠাবার্ষিকী। অনুষ্ঠানে গণমাধ্যমের ভূমিকা, প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে দেশের সংযোগ এবং সংবাদ পরিবেশনায় চ্যানেলটির অবদান নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পর্তুগালের বন্দরনগরী পর্তুর রয়্যাল প্যালেস রেস্টুরেন্টে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রবাসী বাংলাদেশি কমিউনিটির নেতৃবৃন্দ, সাংবাদিক, সামাজিক সংগঠক এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাংবাদিক আমেনা বেগম অর্পিতা অশ্রু। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন পর্তুগালে বাংলাদেশ দূতাবাসের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত লায়লা মুনতাজেরি দিনা। তিনি গণমাধ্যমের দায়িত্বশীল ভূমিকার প্রশংসা করে বলেন, দেশের উন্নয়ন, প্রবাসীদের জীবনসংগ্রাম এবং আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের ইতিবাচক চিত্র তুলে ধরতে সংবাদমাধ্যমের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পর্তুগালের স্থানীয় বনফিম জুন্টার কাউন্সিলর ও বাংলাদেশি বংশোদ্ভূত অ্যাসেম্বলি সদস্য শাহ আলম কাজল। তিনি প্রবাসে বসবাসরত বাংলাদেশিদের সাফল্য, সমস্যা ও সম্ভাবনার বিষয়গুলো গণমাধ্যমে আরও গুরুত্বের সঙ্গে তুলে ধরার আহ্বান জানান।

অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য প্রদান করেন বাংলাদেশ কমিউনিটি অব পর্তুর প্রচার সম্পাদক আরাফাত হোসেন। তিনি চ্যানেল টোয়েন্টিফোরের দীর্ঘ পথচলার সাফল্য তুলে ধরে ভবিষ্যতেও দেশ ও প্রবাসের মধ্যে তথ্যের সেতুবন্ধন হিসেবে কাজ করে যাওয়ার প্রত্যাশা ব্যক্ত করেন।

আলোচনা সভায় আরও বক্তব্য দেন বাংলাদেশ কমিউনিটি অব পর্তুর সাধারণ সম্পাদক আব্দুল আলিম, কমিউনিটি ব্যক্তিত্ব আবুল কালাম আজাদ, কফিল উদ্দিন ভূঁইয়া শাকিল, দেলোয়ার হোসেন, ফিরোজ আলমসহ অন্যান্য নেতৃবৃন্দ। বক্তারা সংবাদ পরিবেশনে চ্যানেলটির পেশাদারিত্ব, বস্তুনিষ্ঠতা এবং জাতীয় ও আন্তর্জাতিক বিভিন্ন গুরুত্বপূর্ণ ইস্যু তুলে ধরার ভূয়সী প্রশংসা করেন।

বিজ্ঞাপন

এ সময় উপস্থিত ছিলেন পর্তুগাল বাংলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শহীদ আহমদ প্রিন্স, সাংগঠনিক সম্পাদক হাফিজ আল আসাদ, স্পিকার শাহ জামাল আজাদ, সাবেক সিনিয়র সহ-সভাপতি ফিরোজ জামান, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট তাজুল ইসলাম, সহ-সভাপতি পিন্টু প্রধান, উপদেষ্টা নজরুল ইসলাম শরিফ, মনিরুল ইসলাম, মামুন হাজারী, আবুল কালাম আজাদ, সালাহ উদ্দিন, সহ-সাধারণ সম্পাদক নাবিয়ান আজিজ বেলাল, সাংগঠনিক সম্পাদক মাসুমুর রহমান, অ্যাসেম্বলি সেক্রেটারি কফিল উদ্দিন শাকিল, দেলোয়ার হোসেন, রোকন উদ্দিন, সাইফুল ইসলাম, সালাহ উদ্দিন বাপ্পীসহ বাংলাদেশ দূতাবাস ও বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা।

বক্তারা বলেন, চ্যানেল টোয়েন্টিফোর দেশের রাজনৈতিক, অর্থনৈতিক ও সামাজিক বিভিন্ন বিষয় যেমন তুলে ধরছে, তেমনি বিশ্বের বিভিন্ন দেশে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের সুখ-দুঃখ, অর্জন ও সংগ্রামের গল্পও নিয়মিতভাবে প্রচার করছে। ভবিষ্যতেও এই ধারা অব্যাহত থাকবে বলে তারা আশা প্রকাশ করেন।

আলোচনা পর্ব শেষে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটা হয়। এ সময় উপস্থিত অতিথিরা চ্যানেল টোয়েন্টিফোরের উত্তরোত্তর সাফল্য, সমৃদ্ধি এবং উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন। একই সঙ্গে দেশের পাশাপাশি বিশ্বের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা বাংলাদেশিদের জীবন ও সমাজের বাস্তব চিত্র তুলে ধরার ক্ষেত্রে চ্যানেলটির অবদান আরও বিস্তৃত হবে বলেও প্রত্যাশা ব্যক্ত করেন।

 

 

নিউজের ©সর্বস্বত্ব নবকণ্ঠ কর্তৃক সংরক্ষিত। সম্পূর্ণ বা আংশিক কপি করা বেআইনী , নিষিদ্ধ ও শাস্তিযোগ্য অপরাধ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.