কেএফসি ডুবিয়ে বয়কট এর শক্তি দেখিয়ে দিল মালয়েশিয়া

কেএফসি ডুবিয়ে বয়কট এর শক্তি দেখিয়ে দিল মালয়েশিয়া

নবকণ্ঠ ডেস্কঃ চলমান ইজরাইল পালেস্টাইন যুদ্ধে অনৈতিক ভাবে ইজরাইলকে সমর্থন করার অভিযোগ রয়েছে বিশ্বব্যাপী জনপ্রিয় বিভিন্ন কোম্পানি গুলোর বিরুদ্ধে। তাই সোসাল মিডিয়া সহ বিভিন্ন মাধ্যমে এসব বয়কটেও প্রচার প্রচারনা। অ্যামেরিকান ফাস্ট ফুড চেইন কেএফসি এর বিরুদ্ধেও রয়েছে এমন অভিযোগ।

মালয়েশিয়ায় অ্যামেরিকান ফাস্ট ফুড চেইন কেএফসির এক শ টির বেশি আউটলেট সাময়িকভাবে বন্ধ ঘোষণা করে সোমবার এক বিবৃতি দিয়েছে দেশটিতে কেএফসির ফ্র্যাঞ্চাইজি পরিচালনা প্রতিষ্ঠান কিউএসআর ব্র্যান্ডস মালয়েশিয়া হোল্ডিংস বিএইচডি।

আরো পড়ুনঃ রোমানিয়া এসে এ কি দুর্দশায় পড়ছেন বাংলাদেশিরা!

এর জেরে মালয়েশিয়ায় জুড়ে কেএফসি বয়কটের ফলে ফাস্ট ফুড চেইনটি আর্থিক ক্ষতির সম্মুখীন হয়। বন্ধ হয়ে গেছে কেএফসির একশ এর বেশি আউটলেট।

কেএফসির এই সিদ্ধান্তের পেছনের কারণ হিসেবে কোম্পানির উচ্চ খরচ এবং কম মানুষের পরিবর্তনশীলতা উল্লেখ করেছে। এছাড়াও, স্থানীয় প্রচার এবং বিপণন প্রতিষ্ঠানের সাথে ব্যাবসায়িক সম্পর্কের অনিশ্চিয়তা এই সিদ্ধান্তের কারণ হিসেবে উল্লেখযোগ্য।

তবে এই সময়ে কেএফসির এমন সিদ্ধান্তে প্রতিষ্ঠানটি তাদের বিবৃতিতে চ্যালেঞ্জিং অর্থনৈতিক অবস্থার পরিপ্রেক্ষিতে আউটলেট বন্ধের দাবি করলেও ধারণা করা হচ্ছে মূলত ইযরায়েলকে সমর্থনের কারণে পণ্য বয়কটের কবলে পড়ে এমন পরিস্থিতিতে নিয়ে এসেছে।

সংখ্যাগরিষ্ঠ মুসলিম দেশ মালয়েশিয়া প্যালেস্টাইনের কট্টর সমর্থক হিসেবে পরিচিত। চলমান যুদ্ধের শুরু থেকে কেএফসির ইযরায়েলকে সমর্থনের অভিযোগে অন্যান্য মুসলিম দেশের মত মালয়েশিয়ান মুসলিমরাও ইযরায়েলি পণ্য বয়কট করেছে।

-191

 

 

নিউজের ©সর্বস্বত্ব নবকণ্ঠ কর্তৃক সংরক্ষিত। সম্পূর্ণ বা আংশিক কপি করা বেআইনী , নিষিদ্ধ ও শাস্তিযোগ্য অপরাধ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *