fasist-supporters-hareshed-syria

সিরিয়ায় পতিত স্বৈরাচারের দোসরদের করুণ পরিণতি

নবকণ্ঠ ডেস্কঃ সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদ দেশ ছেড়ে পালিয়ে গেছেন। বিদ্রোহী যোদ্ধাদের রাজধানী দামেস্ক দখলের মুখে রোববার সকালে ব্যক্তিগত উড়োজাহাজে দেশ ছাড়েন তিনি। বাশার আল-আসাদ টানা ২৪ বছর ক্ষমতায় ছিলেন। এর আগে তাঁর বাবা হাফিজ আল-আসাদ টানা ২৯ বছর সিরিয়া শাসন করেন। বাশার আল-আসাদের পালানোর মধ্য দিয়ে সিরিয়ায় ৫৩ বছরের আল-আসাদ পরিবারের শাসনের অবসান হলো।

এর আগে গত কয়েক দিনে আলেপ্পো, হোমসসহ সিরিয়ার বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ শহরের নিয়ন্ত্রণ নেন বিদ্রোহীরা। তাঁরা ধীরে ধীরে দামেস্কের দিকে এগোতে থাকেন। গত রাতে দামেস্কের উপকণ্ঠে পৌঁছে যান বিদ্রোহীরা। আর আজ সকালে তাঁরা দামেস্কে ঢুকে পড়েন।

বাশার আল-আসাদের বিদেশে পালিয়ে যাওয়ার পর তোপের মুখে পড়েছেন সে দেশে বিগত সময়ে বাশার সরকারের অপকর্মের প্রতি সমর্থন জানিয়ে যাওয়া লোকেরা। বাশার সরকারের পতনের পর বিভিন্ন স্থানে পতিত সরকারের সমর্থকদের বাড়ি-ঘর পুড়িয়ে দেওয়ার খবর আসছে। এমনকি প্রকাশ্য রাস্তায় পেটানোর মত ঘটনা ঘটছে বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখা যাচ্ছে।

বিক্ষুব্ধ জনতা বাশার আল-আসাদের বাবা হাফিজ আল-আসাদের ভাস্কর্য ভেঙে ফেলতে থাকেন। এমনকি বাদ যায়নি বাশার আল আসাদের পিতার সমাধিও। তার পিতার সমাধিস্থল ধ্বংস করে দেওয়া হচ্ছে, এমন কিছু ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখা যাচ্ছে। ভিডিওতে দেখা যায়, সশস্ত্র কিছু মানুষ কবরস্থান প্রাঙ্গণে উল্লাস করছে এবং সেখানে দাউ দাউ করে আগুন জ্বলছে।

বিদ্রোহীরা দামেস্কে প্রবেশ করে একে একে বাশার আল আসাদের পিতা হাফিজের ভাস্কর্য ভেঙে ফেলেন। এসময় বিক্ষুব্ধ জনতাকে ভাস্কর্যের উপর উঠে উল্লাস করতে দেখা যায়।

 

-191

 

নিউজের ©সর্বস্বত্ব নবকণ্ঠ কর্তৃক সংরক্ষিত। সম্পূর্ণ বা আংশিক কপি করা বেআইনী , নিষিদ্ধ ও শাস্তিযোগ্য অপরাধ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.