প্যারিসে বন্ধন-এর অভিষেক অনুষ্ঠিত

প্যারিসে বন্ধন-এর অভিষেক অনুষ্ঠিত

প্যারিসে বন্ধন-এর অভিষেক অনুষ্ঠিত
প্যারিসে বন্ধন-এর অভিষেক অনুষ্ঠিত

নবকণ্ঠ ডেস্কঃ প্যারিসের এক অভিজাত রেস্টুরেন্টে গত বৃহস্পতিবার সামাজিক সংগঠন বন্ধন এর আনুষ্ঠানিক যাত্রা উপলক্ষে এক অভিষেক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। কর্মব্যস্ততার মাঝে আগামী প্রজন্মের মাঝে বাংলা সংস্কৃতি তুলে ধরার লক্ষে এ সংগঠন কাজ করবে বলে জানান অনুষ্ঠানে আগত নারীরা।

সংগঠনের সভাপতি সংগীত শিল্পী শিউলি গিয়াস এর সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক প্রিয়’র পরিচালনায় এসময় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জি টিভির চিফ নিউজ এডিটর ইকবাল করিম নিশান, জি এম জি এয়ার কার্গো ফ্রান্সের চেয়ারম্যান কবির হোসেইন পাটোয়ারী।

এসময় বক্তব্য রাখেন সংগঠনের সহ সভাপতি আসমা আক্তার, সাধারণ সম্পাদক শিমু আক্তার, সহ সাধারণ সম্পাদক পাপিয়া আক্তার, কোষাধক্ষ্য শেখ রেখা, সাংস্কৃতিক সম্পাদক লুবনা ইয়াসমিন চৌধুরী, ক্রীড়া সম্পাদক দিয়া সুলতানা, আপ্যায়ন সম্পাদক কলি আক্তার, সদস্য এমি বড়ুয়া ও জাইমা রহমান।

অনুষ্ঠানে প্রধান অতিথি বন্ধন পরিবারের ভূয়সী প্রশংসা করে বলেন প্রবাসে আগামী প্রজন্মের কাছে বাংলা ভাষা ও বাঙালী সংস্কৃতি প্রচার ও প্রসারে শুধু বন্ধন নয় সকল সামাজিক সংগঠনকে এগিয়ে আসা উচিত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *