
এন আই মাহমুদঃ মাননীয় প্রধানমন্ত্রীর আসন্ন ফ্রান্স সফর উপলক্ষ্যে প্রবাসীদের পক্ষ থেকে ১০ দফা দাবী উত্থাপন করার পরিকল্পনা ঘোষনা করেছে ইউরোপিয়ান প্রবাসী বাংলাদেশী এসোসিয়েশন ইপিবিএ। ফ্রান্সস্থ ইপিবিএ কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ ঘোষনা দিয়েছে সংগঠনটি।
উত্থাপনের অপেক্ষায় থাকা দাবী সমূহের মধ্যে রয়েছেঃ
১) রাষ্ট্রীয় খরচে প্রবাসীদের মরদেহ দেশে প্রেরণ;
২) ঢাকা-ইউরোপ বাংলাদেশ বিমানের ফ্লাইট চালু করা;
৩) বিদেশে অবস্থানরত প্রবাসীদের পাসপোর্টে নাম সংশোধনের সুযোগ দেয়া;
৪) বিদেশিগামীদেরকে বিমানবন্দরে হয়রানি ও প্রতারণা থেকে রক্ষা করা;
৫) মাল্টা সহ ইউরোপের সব দেশে স্থায়ী দূতাবাস চালু করা;
৬) ইউরোপের সাথে দেশের দ্বি-পাক্ষিক বাণিজ্য সম্প্রসারণে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহন;
৭) ইউরোপের সাথে বাংলাদেশের আমদানী ও রপ্তানী প্রক্রিয়া সহজীকরণ;
৮) বিমানবন্দরগুলোকে হয়রানি ও দূর্নীতি মুক্ত করতে পদক্ষেপ গ্রহন;
৯) বাংলাদেশে ইউরোপীয় দেশ সমূহের এম্বাসী চালু করতে আলোচনা করা;
১০) বিমানবন্দরের অপারেশন সংক্রান্ত ১২ দফা দাবী বাস্তবায়নে পদক্ষেপ গ্রহন করা।
সম্মেলনে উপস্থিত ছিলেন, ইপিবিএ এর বাংলাদেশ কো-অর্ডিনেটর সাংবাদিক ইকবাল করিম নিশান, ইপিবিএ ফ্রান্স শাখার সভাপতি ফারুক খান, ইপিবিএ কেন্দ্রীয় দপ্তর সম্পাদক সাংবাদিক আবু তাহির, ইপিবিএ ফ্রান্স শাখার সাধারণ সম্পাদক শাহাদত হোসেন সাইফুল সাইদ খান, বাবু ও মনির হোসেন।
সম্মেলনে দেয়া বিবৃতিতে বক্তারা মাননীয় প্রধানমন্ত্রীর নিকট প্রবাসীদের দীর্ঘদীনের সমস্যা, সমাধানের উপায় ও দাবী সমূহের গুরুত্ব তুলে ধরবেন বলে জানান। প্রবাসীদের পদে পদে বিপদসংকুলতা ও কঠিন ঝুঁকি নিয়ে দেশ ছাড়তে হয় উল্লেখ করে বক্তারা এমন দুঃসময়ের ইতি ঘটবে শীঘ্রই বলে আশা প্রকাশ করেন।
নিউজের ©সর্বস্বত্ব নবকণ্ঠ কর্তৃক সংরক্ষিত। সম্পূর্ণ বা আংশিক কপি করা বেআইনী , নিষিদ্ধ ও শাস্তিযোগ্য অপরাধ।
