স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে নবকণ্ঠ ক্রিকেটের ফাইনাল, সিলেট ফাইটার্সের হাসিতে হাসলেন রাষ্ট্রদূত

স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী ক্রিকেটের ফাইনাল, সিলেট ফাইটার্সের হাসিতে হাসলেন রাষ্ট্রদূত

স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে নবকণ্ঠ ক্রিকেটের ফাইনাল, সিলেট ফাইটার্সের হাসিতে হাসলেন রাষ্ট্রদূত
স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে নবকণ্ঠ ক্রিকেটের ফাইনাল, সিলেট ফাইটার্সের হাসিতে হাসলেন রাষ্ট্রদূত

নবকণ্ঠ ক্রিকেটের ফাইনাল ম্যাচে সিলেট ফাইটার্সের ফাইনাল হাসিতে হাসলেন রাষ্ট্রদূত। ফ্রান্সের প্যারিসে উদযাপিত হল স্বাধীনতার সূবর্ণ জয়ন্তী উপলক্ষ্যে আয়োজিত নবকণ্ঠ কমিউনিটি কাপ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ। নবকণ্ঠের এ আয়োজনে প্রথম রাউন্ড থেকে শুরু করে অন্য সকল দলকে হারিয়ে ফাইনালে অংশ নেয় সিলেট ফাইটার্স ও ইলেভেন ওয়ারিয়র্স ক্রিকেট ক্লাব। এতে শিরোপা জিতে নেয় সিলেট ফাইটার্স। ম্যাচ এর উদ্বোধন করেন ফ্রান্সে বাংলাদেশ এম্বাসীতে নিযুক্ত ভারপ্রাপ্ত মান্যবর রাষ্ট্রদূত জনাব এসএম মাহবুবুল আলম।

উদ্বোধনী পর্ব: নবকণ্ঠ সম্পাদক আবু তাহিরের পরিচালনায় উদ্বোধনী অনুষ্ঠান পরিচালিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে মূল্যবান বক্তব্য রাখেন মান্যবর রাষ্ট্রদূত। বিশেষ অতিথি হিসেবে এতে অংশগ্রহন করেন ফ্রান্স আওয়ামীলীগের সাধারণ সম্পাদক দিলওয়ার হোসেন কয়েছ, অরফি স্তা-এর ডিরেক্টর ফারুখ খান, ফ্রান্স আ’লীগের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক শাহীন আরমান চৌধুরী।

 

ফাইনালে চ্যাম্পিয়ন হল সিলেট ফাইটার্স
ফাইনালে চ্যাম্পিয়ন হল সিলেট ফাইটার্স

টসিং এ জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় ইলেভেন ওয়ারিয়র্স। শাকিলের অনবদ্য ৬১ রানের উপর ভর করে দলটির সংগ্রহ দাঁড়ায় ১৮৮ রানে। বিপরীতে ৩ বল হাতে রেখেই টার্গেট পূরণ করে সিলেট ফাইটার্স।

পুরষ্কার বিতরণী পর্ব: পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ফ্রান্স আওয়ামীলীগের সহ-সভাপতি মঞ্জুরুল হাসান চৌধুরী সেলিম। এ পর্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিনহা গ্রুপের চেয়ারম্যান হাসান শাহ, এনএস ডেকো মোব এর চেয়ারম্যান হেলাল আহমেদ ও বাংলা অটো ইকোলের পরিচালক সালাম হোসেন রহমান।

চ্যাম্পিয়ন দল সিলেট ফাইটার্সকে ট্রফি হস্তান্তরের পাশাপাশি দলের খেলোয়াড় মুনিম-কে ম্যান অফ দ্য ম্যাচ পুরষ্কারে ভূষিত করা হয়। এছাড়াও ম্যান অব দ্য সিরিজ পুরষ্কার পান দলটির অধিনায়ক আদনান।

উদ্বোধনী অনুষ্ঠানে মান্যবর রাষ্ট্রদূত নবকণ্ঠ আয়োজিত এ ক্রিকেট টুর্নামেন্টের প্রশংসা করে নবকণ্ঠকে ধন্যবাদ জানিয়ে বলেন, ফ্রান্সে দিনদিন ক্রিড়া বিকাশে বাংলাদেশী তরুণদের অংশগ্রহন একদিক থেকে সুস্থ সমাজ ও প্রবাসীদের আর্থ-সামাজিক অবস্থার ক্রমিক উন্নতির একটি লক্ষণ। প্যারিসে এমন সাড়া জাগানো ক্রিকেট টুর্নামেন্ট সকলের জন্য উৎসাহব্যঞ্জক একটি বিষয়। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষ্যে এ আয়োজন প্রশংসনীয় একটি উদ্যোগ বলে মন্তব্য করেন তিনি। উত্তরোত্তর কমিউনিটির ক্রীড়া কার্যক্রমের উন্নতি কামনা করেন।

পুরষ্কার প্রদানের সময় প্রধান অতিথির বক্তব্যে ফ্রান্স আ’লীগ সহ-সভাপতি জনাব সেলিম বলেন, নবকণ্ঠের আয়োজনে স্বাধীনতার সুবর্ন জয়ন্তীতে এ ক্রীড়া কার্যক্রমে সাথে থাকা ও উদযাপন করা একটি অতুলনীয় আনন্দদায়ক ব্যাপার। খেলার মাঠে দিনশেষে কে হারল, আর কে জিতল এটি কোনো বিষয় নয় মন্তব্য করে বলেন, উভয় দলই দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়েছে। এ জন্য তিনি রানার্স আপ দল ইলেভেন ওয়ারিয়র্স সদস্যদেরও ধন্যবাদ জানান। ক্রীড়া চর্চা ও দেশীয় ক্রিকেটের বিকাশই মূল লক্ষ্য হওয়া উচিত আর এ বিষয়ে আয়োজকদের পৃষ্ঠপোষকতা প্রদানকারী স্পন্সর প্রতিষ্ঠানগুলোও অন্যদের জন্য উদাহরণ হয়ে থাকবে বলে তিনি আন্তরিক ধন্যবাদ জানিয়ে বক্তব্য শেষ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *