বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের অস্ট্রেলিয়া ভিক্টরিয়া শাখার কমিটি গঠন উপলক্ষে কর্মী সভা অনুষ্ঠিত

বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের অস্ট্রেলিয়া ভিক্টরিয়া শাখার কমিটি গঠন উপলক্ষে কর্মী সভা অনুষ্ঠিত

নবকণ্ঠ ডেস্কঃ বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের অস্ট্রেলিয়া ভিক্টরিয়া (মেলবর্ন) শাখার নতুন কমিটি গঠন উপলক্ষে একটি কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। গত ২২ ফেব্রুয়ারি ২০২৫ তারিখে সন্ধ্যা ৭টায় স্থানীয় মধুমতি রেস্টুরেন্টে এই সভার আয়োজন করা হয়। অস্ট্রেলিয়া স্বেচ্ছাসেবক দলের সভাপতি মোঃ মশিউর রহমান তুহিনের সভাপতিত্বে এবং সদস্য সচিব জাহিদুর রহমানের সঞ্চালনায় সভাটি পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) কেন্দ্রীয় নির্বাহী কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মোঃ রাশেদুল হক। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মোহাম্মদ অমি ফেরদৌস। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অস্ট্রেলিয়া বিএনপির সাধারণ সম্পাদক হায়দার আলী, সহ-সভাপতি ফয়জুর রহমান এবং সাংগঠনিক সম্পাদক শফিউল আলম শফিক।

এছাড়াও সভায় ভিক্টরিয়া বিএনপির সিনিয়র নেতা মোঃ আরিফ খাঁন, আশিক মালিক বিপুল, ওমর শরিফ সিহান, তৌহিদ পাটোওয়ারী, যুবদল অস্ট্রেলিয়া শাখার সাংগঠনিক সমন্বয়ক মোঃ জাহাঙ্গীর আলম, এবং স্বেচ্ছাসেবক দল অস্ট্রেলিয়া শাখার যুগ্ম আহ্বায়ক খাজা দাউদ ও মোঃ মুরাদ হুসেন উপস্থিত ছিলেন। অস্ট্রেলিয়া স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সদস্য মোঃ রহমত-উল ইসলাম, ভিক্টরিয়া স্বেচ্ছাসেবক দল নেতা আব্দুল রব, মোঃ এলানসহ বিএনপি, যুবদল, এবং স্বেচ্ছাসেবক দলের আরো অনেক নেতাকর্মী এই সভায় অংশগ্রহণ করেন।

সভায় নতুন কমিটি গঠনের প্রস্তুতি, ভবিষ্যৎ কর্মপরিকল্পনা এবং অস্ট্রেলিয়ায় বাংলাদেশি সম্প্রদায়ের মধ্যে সংগঠনকে আরো শক্তিশালী করার বিষয়ে আলোচনা করা হয়। নেতৃবৃন্দ তাদের বক্তব্যে দলের ঐক্যবদ্ধতা ও জনসম্পৃক্ততা বাড়ানোর উপর গুরুত্বারোপ করেন। এই সভার মাধ্যমে অস্ট্রেলিয়ায় বিএনপি ও স্বেচ্ছাসেবক দলের কার্যক্রমকে আরো গতিশীল করার প্রত্যয় ব্যক্ত করা হয়।

 

-191

 

নিউজের ©সর্বস্বত্ব নবকণ্ঠ কর্তৃক সংরক্ষিত। সম্পূর্ণ বা আংশিক কপি করা বেআইনী , নিষিদ্ধ ও শাস্তিযোগ্য অপরাধ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.