প্যারিসের রিপাবলিকে একুশ উদযাপন

প্যারিসের রিপাবলিকে একুশ উদযাপন

নবকণ্ঠ ডেস্কঃ প্যারিসে বাংলাদেশি কমিউনিটির রাজনৈতিক সামাজিক সাংস্কৃতিক সংগঠনের মিলিত প্রয়াসে টানা ৮ম বারের মতো উদযাপিত হলো মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। দিনটি উদযাপন উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান, অস্থায়ী শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ, র‍্যালির আয়োজন করা হয়।

স্বরলিপি সাংস্কৃতিক শিল্পী গোষ্ঠীর উদ্যোগে কর্মব্যস্ত দিনেও রিপাবলিকে একুশের সাজে জড়ো হয় প্রবাসীরা। এসময় কমিউনিটির সকল সংগঠনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন স্বরলিপি সাংস্কৃতিক শিল্পী গোষ্ঠীর প্রধান উপদেষ্টা সাত্তার আলী সুমন।

অস্থায়ী শহীদ মিনারে ফুল দেয়ার পূর্বে সংক্ষিপ্ত আলোচনায় স্বরলিপি সাংস্কৃতিক শিল্পী–গোষ্ঠীর সাধারণ সম্পাদক শাকিল সরকারের পরিচালনায় এসময় সভাপতির বক্তব্য রাখেন স্বরলিপি সাংস্কৃতিক শিল্পী–গোষ্ঠীর সভাপতি নজরুল ইসলাম চৌধুরী।

অস্থায়ী শহীদ মিনারে ফুল দিতে আসে স্বরলিপি সাংস্কৃতিক শিল্পী গোষ্ঠী, বরিশাল বিভাগীয় কমিউনিটি,কুমিল্লা জেলা সমিতি, বিজনেস ফোরাম ফ্রান্স, বৃহত্তর কুমিল্লা জেলা সমিতি, নোয়াখালী অ্যাসোসিয়েশন, দাউদকান্দি সমিতি, তিতাস সমিতি ফ্রান্স,হোমনা এসোসিয়েশন, প্যারিস বাংলা প্রেসক্লাব, ইপিএস বাংলা সহ কমিউনিটির বিভিন্ন সংগঠন।

দ্বিতীয় পর্বে স্বরলিপি সাংস্কৃতিক শিল্পী–গোষ্ঠীর সাংস্কৃতিক সম্পাদক তানিয়া রহমান এর পরিচালনায় এসময় স্বরলিপি সাংস্কৃতিক শিল্পী–গোষ্ঠীর শিল্পীরা গান পরিবেশন করেন।

 

-191

 

নিউজের ©সর্বস্বত্ব নবকণ্ঠ কর্তৃক সংরক্ষিত। সম্পূর্ণ বা আংশিক কপি করা বেআইনী , নিষিদ্ধ ও শাস্তিযোগ্য অপরাধ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *