ইতালির আনকোনায় বেগম খালেদা জিয়ার জন্মদিন পালন

ইতালির আনকোনায় বেগম খালেদা জিয়ার জন্মদিন পালন

নবকণ্ঠ ডেস্কঃ ইতালির আনকোনা শহরে রেজনমার্ক বিএনপির উদ্যোগে ব্যাপক উদ্দিপনার মাধ্য দিয়ে বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৭৯ তম জন্মদিন পালন করা হয়েছে।

আনকোনা বিএনপির সভাপতি শরিফুল ইসলাম সেলিম ফকির এর সভাপতিত্বে ও আনকোনা যুবদলের যুগ্ম আহবায়ক আনোয়ার হোসেন এর পরিচালনায় এ জন্মদিন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আনকোনা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহিম রঞ্জু, সহ সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন, আকবর হোসেন, মামুনুর রহমান।

আরও উপস্থিত ছিলেন, আনকোনা মহানগর বিএনপির সিনিয়র সহ-সভাপতি, মিজানুর রহমান, আবুবক্কর, জাহাঙ্গীর কবির , মহিউদ্দিন , শাহাদাত হোসেন , নুরুল আফসার , জাহাঙ্গীর হোসেন। এছাড়াও অনুষ্ঠানে বিএনপির অন্যান্য স্থানীয় নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

আনুষ্ঠানের শুরুতে খালেদা জিয়ার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। এরপর কেক কাটার মাধ্যমে বেগম খালেদা জিয়ার জন্মদিন পালন করে আনকোনা বিএনপি ও যুবদল নেতৃবৃন্দ।

অনুষ্ঠানে উপস্থিত নেতৃবৃন্দ সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রাজনৈতিক দূরদর্শিতা ও আপসহীনতা তুলে ধরে বক্তব্য প্রদান করেন। অনুষ্ঠান থেকে বক্তারা দূর্নীতি মুক্ত নতুন বাংলাদেশ গড়ার আশাবাদ ব্যাক্ত করেন।

 

-191

 

নিউজের ©সর্বস্বত্ব নবকণ্ঠ কর্তৃক সংরক্ষিত। সম্পূর্ণ বা আংশিক কপি করা বেআইনী , নিষিদ্ধ ও শাস্তিযোগ্য অপরাধ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.