নবকণ্ঠ ডেস্কঃ কিছুক্ষন আগে সোহেল তাজ এর উপর কে বা কারা আক্র*মনের চেষ্টা চালায়। এ বিষয়ে প্রায় সাথে সাথেই তিনি তার ফেসবুক পোস্টে ডিটেইল উল্লেখ করেন।
পোস্ট টিতে তিনি লিখেছেনঃ
“আজকে রাতে কাজ থেকে ফেরার সময় একটি খুবই আতঙ্কজনক ও রহস্যজনক ঘটনার শিকার হই I একজন মোটরসাইকেল আরোহী আমাকে সংসদ ভবন থেকে ফলো করে ক্যান্টনমেন্টের ভিতরে চলে আসে এবং একটা সময় তার বুকে লাল-নীল বাতি জ্বালিয়ে আমাকে থামতে বলে I আমি থামার পর তার পরিচয় জানতে চাই এবং আমাকে কেন থামতে বললেন তা তাকে জিজ্ঞেস করি I প্রতিউত্তরে সে আমাকে বলে যে তাদের লোক আসছে আর আমার তাদের জন্য অপেক্ষা করতে হবে I
অপেক্ষা করে তিনি আবার তার পরিচয় জানতে চাইলেন এবং তাকে জিজ্ঞেস করলেন, তিনি তাকে আসলে চিনতে পেরেছেন কিনা? জবাবে ঐ ব্যক্তি মি. তাজ কে বলেন, “আমি আপনাকে চিনি- আপনি সোহেল তাজ I ”
সোহেল আরো বলেন, “তারপর সে মোবাইল ফোনে বললো যে সে আমাকে থামিয়েছে এবং লোকেশন জানিয়ে আসতে বললো I আমি আবার তার পরিচয় জানতে চাইলাম এবং কারা আসছে আর কেন আমাকে থামিয়েছে জানতে চাইলাম I সে কোন উত্তর না দিয়ে আবার ফোনে কথা বললো তারপর আমাকে বললো চলে যেতে আর সেও মোটরসাইকেল ঘুরিয়ে চলে গেল I”
অচেনা লোকটির কথা বলার ধরণ এবং আচরণে দেখে বেশ শক্তভাবে সোহেল তাজ ঐ ব্যক্তিকে কোনো গোয়েন্দা সংস্থার লোক বলে দাবী করেছেন I সেই সাথে প্রশ্ন তুলেছেন, “এই ভাবে মানুষকে যাতে হয়রানি না করা হয় সেটাই ছিল আমাদের সকলের প্রত্যাশা- এখন দেখা যাচ্ছে একই কায়দায় সব চলছে- ছি ছি”
উল্লেখ্য, দেশের আইন-শৃঙ্খলার অনেকটা উন্নতি হলেও চোরা-গোপ্তা সন্ত্রাস বন্ধ করার জন্য এখনো কাজ করে যাচ্ছে প্রশাসন। বিশেষ করে রাজনৈতিক প্রতিহিংসা থেকে নিবৃত্ত করার সব ধরনের চেষ্টা চলছে।
নিউজের ©সর্বস্বত্ব নবকণ্ঠ কর্তৃক সংরক্ষিত। সম্পূর্ণ বা আংশিক কপি করা বেআইনী , নিষিদ্ধ ও শাস্তিযোগ্য অপরাধ।

