ফ্রান্সের প্রবাসী বাংলাদেশি নারীদের ঈদ কেনাকাটা জমে উঠেছে "বি এলিগেন্ট উইথ প্রিয়"তে

ফ্রান্সে প্রবাসী বাংলাদেশি নারীদের ঈদ কেনাকাটা জমে উঠেছে “বি এলিগেন্ট উইথ প্রিয়”তে

ফ্রান্সের প্রবাসী বাংলাদেশি নারীদের ঈদ কেনাকাটা জমে উঠেছে "বি এলিগেন্ট উইথ প্রিয়"তে
ফ্রান্সের প্রবাসী বাংলাদেশি নারীদের ঈদ কেনাকাটা জমে উঠেছে “বি এলিগেন্ট উইথ প্রিয়”তে

এন আই মাহমুদঃ আসন্ন কোরবানীর ঈদ উপলক্ষ্যে জমে উঠেছে ঈদের কেনাকাটা। থেমে নেই ফ্রান্সের বাংলাদেশি মুসলিমরাও। ঈদ যতই এগিয়ে আসছে কেনাকাটা জমজমাট হয়ে উঠছে “বি এলিগেন্ট উইথ প্রিয়” তে। অল্প সময় বাকি ঈদ এর। ইউরোপের অন্যান্য দেশের মত ফ্রান্সেও বাংলাদেশি মুসলমানদের মধ্যে বেশ একটা সাজসাজ আমেজ বিরাজ করছে।

পছন্দের কাপড় কিনতে আগ্রহীরা চোখ রাখছেন বাংলাদেশি মালিকানাধীন বিভিন্ন ই-শপের সাইট ও পেজগুলোতে। এর মধ্যে এগিয়ে চলেছে সাংবাদিক প্রিয়’র পরিচালিত ‘বি এলিগেন্ট উইথ প্রিয়’। প্যারিসের বাংলাদেশি এই শপে ক্রেতাদের মহিলাদের জন্য পছন্দমত বাহারী রকমের শাড়ি, থ্রিপিস, ওড়না, সেলোয়ার, কামিজ সবই পাওয়া যাচ্ছে। কয়েকদিন পরপরই ফেসবুক পেজ থেকে লাইভ করা হয়। ক্রেতারা দেখে শুনে এখান থেকে পছন্দসই পোশাক অর্ডার করছেন।

প্রবাসে দেশের কালচারের সাথে মিলিয়ে পুরুষদের তুলনায় নারীদের পোষাক পাওয়া কিছুটা কঠিনই বটে। একারণে বিদেশে বসবাস করেও পছন্দের দেশীয় পোশাক কিনতে পেরে খুশি প্রবাসী বাংলাদেশী নারীরা। ফ্রান্সে বাংলাদেশি মালিকানাধীন অনেক অনলাইন শপের মধ্যে সবচেয়ে ডায়নামিক কালেকশন রয়েছে “বি এলিগেন্ট উইথ প্রিয়” এর- বলে জানিয়েছেন এর সিইও প্রিয়।

বিভিন্ন ব্র্যান্ডের নিত্য-নতুন ডিজাইনের মেয়েদের শাড়ি, রেডি শাড়ি, আনারকলি, পাকিস্তানি থ্রি-পিস, ভারতীয় শাড়ি, জয়পুরি কুর্তি, বিন সৈয়দ পাকিস্তানি কুর্তি, পাকিস্তানি খাঁটি অর্গানজা টু-পিস ও থ্রি-পিস, লোন কটন থ্রি-পিস, অক্সিডাইস জুয়েলারি, ইমিটেশন জুয়েলারি/ফেক ফ্লাওয়ার জুয়েলারি, ব্রাইডাল জুয়েলারি এবং গারারা লেহেঙ্গা পাওয়া যাচ্ছে এই ই-শপে।

সময়ের পাশাপাশি খরচও কম হচ্ছে বিধায় অনলাইন শপিংই ঈদ প্রস্তুতির প্রথম মাধ্যম হয়ে উঠছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.