জাতিসংঘের 'ট্রান্সফর্মিং এডুকেশন' প্রাক সম্মেলনে ঐক্যের জন্য বাংলাদেশের ডাক

জাতিসংঘের ‘ট্রান্সফর্মিং এডুকেশন’ প্রাক সম্মেলনে ঐক্যের জন্য বাংলাদেশের ডাক

জাতিসংঘের 'ট্রান্সফর্মিং এডুকেশন' প্রাক সম্মেলনে ঐক্যের জন্য বাংলাদেশের ডাক
জাতিসংঘের ‘ট্রান্সফর্মিং এডুকেশন’ প্রাক সম্মেলনে ঐক্যের জন্য বাংলাদেশের ডাক

এন আই মাহমুদঃ ‘উচ্চ পর্যায়ের রাজনৈতিক সদিচ্ছা ছাড়া শিক্ষাখাতে বৈশ্বিক পরিবর্তন সম্ভব নয়’- বলেছেন বাংলাদেশের শিক্ষামন্ত্রী ডাঃ দিপু মনি। গত বুধবার ২৯ জুন ২০২২ প্যারিসে ইউনেস্কো সদর দপ্তরে অনুষ্ঠিত হয় জাতিসংঘের ট্রান্সফর্মিং এডুকেশন প্রাক-শীর্ষ সম্মেলন। এ প্রাক-শীর্ষ সম্মেলনের উচ্চ-পর্যায়ের কমিটির সভায় তিনি এ কথা বলেন। এসময় মন্ত্রী অন্যান্য বিশ্বের অন্যান্য দেশের নেতাদের আহবান করে আরও বলেন- শিক্ষাখাতে টেকসই উন্নয়ন তখনই সম্ভব হবে যখন আমাদের বৈশ্বিক দৃঢ রাজনৈতিক অঙ্গিকার থাকবে। এজন্য তিনি উপস্থিত সকলকে একযোগে কাজ করার আহবান জানান।

বিশ্ব নেতাদের সাথে শিক্ষা মন্ত্রী ডা. দীপু মনি
বিশ্ব নেতাদের সাথে শিক্ষা মন্ত্রী ডা. দীপু মনি

“ট্রান্সফর্মিং এডুকেশন” সামিটের প্রাক-সম্মেলনের এ অনুষ্ঠানে জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসের পক্ষ থেকে দেয়া ভিডিও বার্তায় শিক্ষা ব্যবস্থাকে রুপান্তরের তাগিদ দিয়ে আহবান জানানো হয়। এ সভার উদ্বোধনে যোগ দেন ইথিওপিয়ার রাষ্ট্রপতি সাহলে-ওয়ার্ক জিউডে এবং সিয়েরা লিওনের রাষ্ট্রপতি জুলিয়াস মাদা-বায়ো সহ ইউনেস্কো সদস্য রাষ্ট্রসমূহের শতাধিক মন্ত্রী।

 'ট্রান্সফর্মিং এডুকেশন' প্রাক সম্মেলনে আলোচনা সভা
‘ট্রান্সফর্মিং এডুকেশন’ প্রাক সম্মেলনে আলোচনা সভা

ডাঃ দীপু মনি শিক্ষা বিষয়ক উচ্চ-পর্যায়ের স্টিয়ারিং কমিটির লিডারস গ্রুপ সদস্য হিসেবে এই অনুষ্ঠানে অংশগ্রহণ করছেন, যা বিশ্বব্যাপী শিক্ষা খাতের সর্বোচ্চ আন্তঃরাষ্ট্রীয় নীতি-নির্ধারণী পরিষদ। বিশ্বের ছয়টি ভৌগোলিক অঞ্চলের বার জন শিক্ষামন্ত্রী এই গ্রুপের সদস্য। উচ্চ পর্যায়ের এই বৈঠকে সিয়েরা লিওন প্রজাতন্ত্রের রাষ্ট্রপতি জুলিয়াস মাদা বায়ো, এবং ইউনেস্কোর মহাপরিচালক অদ্রে আজোলে, কমিটির যৌথ-সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন।

দিনের দ্বিতীয় ভাগে বাংলাদেশের শিক্ষামন্ত্রী শিক্ষা রূপান্তর বিষয়ক একটি প্লেনারি অধিবেশনে অন্যতম বক্তা হিসেবে যোগ দেন। আর্জেন্টিনা, লাটভিয়া ও চিলির শিক্ষামন্ত্রীসহ এ খাতের অন্যান্য নেতৃবৃন্দের সাথে আলোচনাকালে মন্ত্রী একটি প্রযুক্তি নির্ভর ও সাশ্রয়ী শিক্ষা ব্যবস্থা গড়ে তোলার উপর গুরুত্বারোপ করেন।

এসময় ডা. দীপু মনি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ‘ডিজিটাল বাংলাদেশ’ বিনির্মাণের দূরদর্শী পদক্ষেপের কথা তুলে ধরেন এবং এটিকে শিক্ষাখাতে দুর্যোগ মোকাবেলার একটি আদর্শ মডেল হিসেবে উল্লেখ করেন।

প্যারিসের প্রাক-শীর্ষ সম্মেলন শেষে একটি জরুরী কল ফর অ্যাকশন গৃহীত হবার সম্ভাবনা রয়েছে যা আগামী সেপ্টেম্বরে নিউইয়র্কে অনুষ্ঠিতব্য মূল শীর্ষ সম্মেলনে একটি গুরুত্বপূর্ণ কার্যপত্র হিসেবে বিবেচিত হবে।

২০১৫ সালে জাতিসংঘ সাধারণ পরিষদ কর্তৃক গৃহীত টেকসই উন্নয়ন অভীষ্টের শিক্ষা সংক্রান্ত লক্ষ্যমাত্রা বাস্তবায়নের সমন্বয়কারী সংস্থা হিসেবে ইউনেস্কো এই প্রাক শীর্ষ সম্মেলন আয়োজন করে।

 

 

 

নিউজের ©সর্বস্বত্ব নবকণ্ঠ কর্তৃক সংরক্ষিত। সম্পূর্ণ বা আংশিক কপি করা বেআইনী , নিষিদ্ধ ও শাস্তিযোগ্য অপরাধ। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.