'স্তা' স্টেডিয়ামে উদযাপিত হল ফ্রান্স বাংলাদেশ সম্পর্কের ৫০ বছর পূর্তি

‘স্তা’ স্টেডিয়ামে উদযাপিত হল ফ্রান্স বাংলাদেশ সম্পর্কের ৫০ বছর পূর্তি

'স্তা' স্টেডিয়ামে উদযাপিত হল ফ্রান্স বাংলাদেশ সম্পর্কের ৫০ বছর পূর্তি
‘স্তা’ স্টেডিয়ামে উদযাপিত হল ফ্রান্স বাংলাদেশ সম্পর্কের ৫০ বছর পূর্তি

এন আই মাহমুদঃ ব্যাপক আয়োজনে ফ্রান্সে পালিত হল বাংলাদেশ-ফ্রান্স দ্বিপক্ষীয় সম্পর্কের ৫০ বছর। প্যারিসের উপকণ্ঠ ‘স্তা’ স্টেডিয়ামে প্রায় পাঁচ হাজার প্রবাসীর উপস্থিতিতে বর্ণাঢ্য এ আয়োজন সম্পন্ন হয় গত রবিবার।

ফ্রাঙ্কো বাংলা ফ্রেন্ডশিপ ফ্যাস্টিভাল এর মূল আয়োজনকারী ছিলো অফিওরা। বাংলাদেশ দূতাবাস প্যারিস ও ‘স্তা’ পৌরসভার সহযোগিতায় এ আয়োজনে অফিওরা পরিচালক কৌশিক রাব্বানীর সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ফ্রান্সে নিযুক্ত বাংলাদেশ রাষ্ট্রদূত খন্দকার এম. তালহা।

অনুষ্ঠানে গান পরিবেশন করেন জেমস, শিরোনামহীন, মুজা, ভাইস, মিরর ও শান্ত।
অনুষ্ঠানে গান পরিবেশন করেন জেমস, শিরোনামহীন, মুজা, ভাইস, মিরর ও শান্ত।

এসময় প্রবাসী বাংলাদেশিদের শুভেচ্ছা জানানোর পাশাপাশি তিনি বলেন, ৫০ বছরে দুটি দেশই উল্লেখযোগ্য সামাজিক রাজনৈতিক এবং অর্থনৈতিক উন্নয়ন করতে পেরেছে। একদিকে ফ্রান্স যখন প্রযুক্তিগত সক্ষমতা বৃদ্ধিতে বিশ্বে শীর্ষস্থানীয়দের কাতারে চলে এসেছে, ঠিক তখন বাংলাদেশ উন্নয়নশীল দেশে উত্তীর্ণ হওয়ার প্রক্রিয়ায় রয়েছে।

অনুষ্ঠানে পদ্মাসেতুর উপর ডকুমেন্টারি প্রদর্শন করা হয়। পদ্মাসেতুর উদ্বোধন উপলক্ষে কথা বলেন রাষ্ট্রদূত। এসময় তিনি বলেন পদ্মা সেতু শুধু ইট-সিমেন্ট-স্টিল-লোহার কংক্রিটের একটি অবকাঠামো নয় এ সেতু প্রবাসী বাংলাদেশিদের অহংকার, গর্ব, সক্ষমতা আর মর্যাদার প্রতীক।

প্রায় পাঁচ হাজার প্রবাসীর উপস্থিতি জমিয়ে তোলে পুরো অনুষ্ঠান
প্রায় পাঁচ হাজার প্রবাসীর উপস্থিতি জমিয়ে তোলে পুরো অনুষ্ঠান

অনুষ্ঠানে উপস্থিত হওয়ার জন্য প্রধান অতিথি সহ সকলকে ধন্যবাদ ও শুভেচ্ছা জানিয়ে অফিওরা’র সিইও রাব্বানী খান বলেন, প্রবাসী বাংলাদেশিদের মাধ্যমে ফ্রান্সের সাথে বাংলাদেশের সামাজিক ও সাংষ্কৃতিক বন্ধনকে অনন্য উচ্চতায় নেয়ার একটি প্রয়াস হল ফ্রাংকো বাংলা ফ্রেন্ডশিপ ফেস্টিভাল।

‘স্তা’ পৌরসভার মেয়র আজেদিন তাইভি বলেন ফ্রান্সে বাংলাদেশিদের বেশ সুনাম রয়েছে। ফ্রান্স প্রশাসন স্পষ্টতই জানে বাংলাদেশিরা এখানে সুনামের সাথে ফ্রান্সের সামাজিকতা ও সংস্কৃতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। স্থা পৌরসভা সবসময় বাংলাদেশিদের এগিয়ে যাওয়াতে সহযোগী হয়ে থাকবে।

প্রবাসীদের শুভেচ্ছা জানান শাহ গ্রূপের চেয়ারম্যান সাত্তার আলী সুমন, অর্ফি স্থা ডিরেক্টর ফারুক খান, ‘আমি ভয়াজ’ এর চেয়াম্যান তানজিম হোসেন।

অনুষ্ঠানে গান পরিবেশন করেন জেমস, শিরোনামহীন, মুজা, ভাইস, মিরর ও শান্ত।

 

 

 

নিউজের ©সর্বস্বত্ব নবকণ্ঠ কর্তৃক সংরক্ষিত। সম্পূর্ণ বা আংশিক কপি করা বেআইনী , নিষিদ্ধ ও শাস্তিযোগ্য অপরাধ। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.