
নবকণ্ঠ ডেস্কঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করেছে বলোনিয়া বিএনপি।
গত ২৪ সেপ্টেম্বর ( রবিবার ), স্থানীয় একটি হলরুমে এ উপলক্ষ্যে একটি আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। উক্ত আয়োজনে সভাপতিত্ব করেন বলোনিয়া বিএনপির সভাপতি আকরাম হাওলাদার। আয়োজনটি পরিচালনার দায়িত্ব পালন করেন যৌথভাবে বলোনিয়া বিএনপির সাধারণ সম্পাদক বিএম ফারুক ও মাহফুজুর রহমান।
অনুষ্ঠানটির শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত, জাতীয় সংগীত ও দলীয় সংগীত পরিবেশন করা হয়। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইতালি বিএনপির সহ সভাপতি কামরুজ্জামান বাবু।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বলোনিয়া বিএনপির সাবেক সদস্য সচিব মাসুদ মোল্লা ,বলোনিয়া বিএনপির উপদেষ্টা কাজী আজহারুল ইসলাম ও মাসুদুর রহমান তালুকদার।
প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বলোনিয়া বিএনপির সিনিয়র সহ সভাপতি ভিপি ইব্রাহিম খলিল। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন আনোয়ারুল ইসলাম মিন্টু।
অনুষ্ঠানে বক্তারা বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রাহমানের দল গঠনের গুরুত্ত্ব নিয়ে আলোচনা করেন এবং আগামী নির্বাচনে দলীয় সিদ্ধান্তের উপর সকল নেতাকর্মীদের এক হয়ে কাজ করার আহ্বান জানান।
এছাড়াও ইতালি বিএনপির নেতৃবৃন্দ বলোনিয়া তে বিএনপির একটি কমিটির অনুমোদন দিয়েছেন যা নিয়ে স্থানীয় নেতাকর্মীদের মধ্যে বিভাজন তৈরী হয়েছে। তাই বক্তারা অবিলম্বে বলোনিয়া বিএনপির নেতাকর্মীদের সাথে আলাপ আলোচনা করে সুন্দর একটি কমিটি উপহার দিয়ে দলের কার্যক্রমকে আরো গতিশীল করার অনুরোধ জানান।
অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন উপদেষ্টা মির্জা শাহীন, মনির মোল্লা, ইউনুস মাস্টার, সাদির মিয়া, মজিবুর রহমান, সাবেক সহ সভাপতি একরামুল হোসেন মামুন, সহ সভাপতি দেওয়ান বাতেন, মোঃ পরাগ রেজা, সদস্য মোক্তার মাদবর, মীর সুজন,সাংগঠনিক সম্পাদক আক্তার কাঁদিস, শাহ ইমরান, সাবেক সাধারণ সম্পাদক মোঃ আলাউদ্দিন, সহ সাধারণ সম্পাদক মিজানুর রহমান, মোঃ জাকির হোসেন লিটন, রাসেল ফরাজী, মহিলা সম্পাদিকা নাজমুন নাহার শিউলি, কোষাধ্যক্ষ মোঃ শিপন মিয়া, টাঙ্গাইল জেলা সমিতির সভাপতি জামিরুল ইসলাম, কাওসার আহমেদ, মোঃ জাকির, স্বপন আহমেদ, কাজী নজরুল ইসলাম ও সিরাজুল ইসলাম সম্রাট সহ বিএনপি যুবদল এর উপস্থিত নেতাকর্মীরা।
আলোচনা শেষে বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার উন্নত চিকিৎসার জন্য আহ্বান জানিয়ে এবং দ্রুত সুস্থতা কামনা করে বিশেষ মোনাজাত এর মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।
-311
নিউজের ©সর্বস্বত্ব নবকণ্ঠ কর্তৃক সংরক্ষিত। সম্পূর্ণ বা আংশিক কপি করা বেআইনী , নিষিদ্ধ ও শাস্তিযোগ্য অপরাধ।
