
নবকণ্ঠ ডেস্কঃ বাংলাদেশের অর্থনৈতিক উন্নতির সবচেয়ে বৃহৎ ও প্রশংসিত প্রতীক পদ্মা সেতুর শুভ উদ্বোধন উপলক্ষ্যে সুইজারল্যান্ডের জেনেভায় বাংলাদেশ দূতাবাসে আয়োজন করা হয় আনন্দ উৎসবের।
পদ্মা সেতুর উপর নির্মিত প্রামাণ্যচিত্র প্রদর্শন, আলোচনা সভা ও প্রার্থনার মাধ্যমে উদযাপন করা হয় এ আয়োজন।
সুইজারল্যান্ডে নিযুক্ত বাংলাদেশ রাষ্ট্রদূত মোঃ মোস্তাফিজুর রহমান-এর সভাপতিত্বে এবং প্রথম সচিব গৌতম কুমার দে এর সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতে পদ্মা সেতু উদ্বোধন উপলক্ষ্যে মহামান্য রাষ্ট্রপতির বাণী পাঠ করেন ইকনমিক মিনিস্টার ড. আল আমিন প্রামাণিক ও প্রধানমন্ত্রী জননেত্রী কর্তৃক প্রেরিত বাণী পাঠ করেন কমার্সিয়াল কাউন্সেলর দেবব্রত চক্রবর্তী।
অনুষ্ঠানের শুরুতে পদ্মা সেতু উদ্বোধন উপলক্ষ্যে আবহ সংগীত ও প্রামান্যচিত্র প্রদর্শন করা হয়। বাংলাদেশ সরকারের এ সাফল্য অর্থনীতি ও আন্তর্জাতিক রাজনীতিতে আরো শক্তিশালী প্রভাব ফেলবে আশা প্রকাশ করেন প্রধান বক্তা।
আলোচনা সভায় বক্তব্য রাখেন সুইজারল্যান্ড আওয়ামী লীগের সভাপতি জমাদার নজরুল ইসলাম, সাধারন সম্পাদক শ্যামল খান এবং সাবেক যুগ্ম সাধারন সম্পাদক মাসু খান দুলাল।
নিউজের ©সর্বস্বত্ব নবকণ্ঠ কর্তৃক সংরক্ষিত। সম্পূর্ণ বা আংশিক কপি করা বেআইনী , নিষিদ্ধ ও শাস্তিযোগ্য অপরাধ।

