বরিশাল বিভাগীয় কমিউনিটি ফ্রান্সের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

বরিশাল বিভাগীয় কমিউনিটি, ফ্রান্সের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

নবকণ্ঠ ডেস্কঃ গত রোববার, বরিশাল কমিউনিটি ফ্রান্সের আয়োজনে এক বিশেষ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মোতালেব খাঁন এবং পরিচালনা করেন সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম মনির।

অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা কাজী শামীম উচ্চাস, সিনিয়র সাংবাদিক ও কমিউনিটি ব্যক্তিত্ব মাহবুব হোসাইন, সাংবাদিক মুহাম্মদ নূরুল ইসলাম, ঢাকা বিভাগ অ্যাসোসিয়েশন ফ্রান্সের সভাপতি শাহজাহান সারু, বিকল্প ধারা ফ্রান্সের সভাপতি নূরে আলম মনজু, ইপিএস কমিউনিটি ফ্রান্সের সভাপতি এলান খান চৌধুরী, Regroupement Familial Bangladeshi Community in France-এর পরিচালক কাউসার আহমেদ, দোহার নবাবগঞ্জ এসোসিয়েশনের সহ-সভাপতি আরিফুর রহমানসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এছাড়া বরিশাল কমিউনিটি ফ্রান্সের সিনিয়র সহ-সভাপতি আমিনুর রহমান ফারুক, জাহিদুল আলম তালুকদার, ইউনুস তালুকদার, রিকন দেওয়ান মনা, সিদ্দিক খান, কামাল মাতুব্বর, সফিকুল ইসলাম শামীম, এনামুল হক অপু, মাহফুজুর রহমান মিলটন, আরিফুর রহমান মিলন, সৈয়দ সুমন, রবিউল আলম, মানিক হোসাইন, নাঈম সিকদার, মো. শিয়ান, ইব্রাহীম খলিল রমিজ, হেমায়েত উদ্দিন, মো. ইমরান, সোহাগ হোসেন, মোশারফ হোসেন, আকাশ চৌধুরী, মিয়া মুহাম্মদ চান, সোয়েব বিল্লাহ রনি, কামাল হোসেন মোল্লা, সাখাওয়াত হোসেন, আবদুল আউয়াল, মুহাম্মদ মুনসেফ, মো. সুমন ও নাঈম মুনসীসহ আরও অনেক কমিউনিটি ব্যক্তিবর্গ অংশ নেন।

পরে বরিশাল বিভাগের কৃতি সন্তান নাফিস বিন হারুন ফ্রান্সে অনুষ্ঠিত আজান প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করায় বরিশাল বিভাগীয় কমিউনিটির পক্ষ থেকে তাকে বিশেষ সম্মাননা প্রদান করা হয়।

 

 

নিউজের ©সর্বস্বত্ব নবকণ্ঠ কর্তৃক সংরক্ষিত। সম্পূর্ণ বা আংশিক কপি করা বেআইনী , নিষিদ্ধ ও শাস্তিযোগ্য অপরাধ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.