বাঙালি সংস্কৃতির ধারা নতুন জাগরণে পুনরুজ্জীবিত হোক

বাঙালি সংস্কৃতির ধারা নতুন জাগরণে পুনরুজ্জীবিত হোক

নবকণ্ঠ ডেস্কঃ স্বরলিপি সাংস্কৃতিক শিল্পীগোষ্ঠী প্যারিস ফ্রান্স আয়োজিত বৈশাখী মেলার আয়োজন ছিল মনোমুগ্ধকর এক মিলনমেলা। বাঙালি কমিউনিটি এক কাতারে সামিল হয়ে আনন্দের জোয়ারে ভেসেছিল।

মনে হচ্ছিল ফ্রান্সে একটুকরো লাল-সবুজের বাংলাদেশ। বাঙালি ঐতিহ্যকে এক অপরূপ মায়ায় ধারণ করে তুলেছে স্বরলিপি সাংস্কৃতিক শিল্পীগোষ্ঠী। বৈশাখী সাজে মেলা প্রাঙ্গণ জমে উঠেছিল ভরপুর উচ্ছ্বাসে।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আয়েবার সাধারণ সম্পাদক কাজী এনায়েত উল্লাহ ইনু। স্বরলিপি শিল্পীগোষ্ঠীর সভাপতি এমদাদুল হক স্বপন এবং সাধারণ সম্পাদক মোঃ আলীর সঞ্চালনায় মঙ্গল শোভাযাত্রার মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানে চোখ ধাঁধানো আয়োজনে ছিল দেশীয় আমেজ।

সবার চোখে মুখেই আনন্দ বিরাজ করছিল। শত ব্যস্ততার মাঝে এমন আয়োজন জীবনকে স্বস্তি এনে দেয়। বাঁধভাঙা খুশিতে কানাই কানাই পূর্ণ হয়ে গিয়েছিল পুরো মেলা প্রাঙ্গণ।

মেলার প্রতিটি বিষয় সবাইকে আকৃষ্ট করেছে। এমন আয়োজন সবসময় হোক। বাঙালি সংস্কৃতির ধারা নতুন জাগরণে পুনরুজ্জীবিত হোক।

মেলা আয়োজনের সংশ্লিষ্ট সকলকে অসংখ্য ধন্যবাদ, এমন আয়োজনের অংশ হতে পারাটা খুব ভালোলাগার। আনন্দের। সবাইকে ধন্যবাদ ও শুভকামনা।

মেলার সাথে সাথে আয়োজিত হয় সংগীত ও নৃত্যানুষ্ঠান, তাতে স্বতঃস্ফূর্ত অংশগ্রহন ছিলো স্বরলিপি শিল্পীদের। এছাড়াও বাংলাদেশী খাবারের মেলার আয়োজন সহ অন্যান্য কর্যক্রমের মধ্যে মুখোরিত ছিল এই মেলা। মেলার দেশীয় স্টলগুলোতে ছিল বাঙ্গালীর মুখরোচক সব খাবার থেকে শুরু করে দেশীয় পোশাকের সমারোহ। দর্শকে কানায় কানায় পরিপূর্ণ হয়ে গিয়েছিল জুরেস পার্ক।

-১৯১

 

 

নিউজের ©সর্বস্বত্ব নবকণ্ঠ কর্তৃক সংরক্ষিত। সম্পূর্ণ বা আংশিক কপি করা বেআইনী , নিষিদ্ধ ও শাস্তিযোগ্য অপরাধ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *