করোনা সংক্রমণ উর্ধমূখী, ফ্রান্সের বিদ্যালয়গুলোতে আবারও মাস্ক

করোনা সংক্রমণ উর্ধমূখী, ফ্রান্সের বিদ্যালয়গুলোতে আবারও বাধ্যতামূলক মাস্ক

করোনা সংক্রমণ উর্ধমূখী, ফ্রান্সের বিদ্যালয়গুলোতে আবারও মাস্ক
করোনা সংক্রমণ উর্ধমূখী, ফ্রান্সের বিদ্যালয়গুলোতে আবারও মাস্ক

নবকণ্ঠ ডেস্কঃ সোমবার থেকে ফ্রান্সের প্রাথমিক বিদ্যালয়গুলোতে শিক্ষার্থীদের জন্য আবারো মাস্ক পরিধান বাধ্যতামূলক করা হয়েছে কারণ দেশটিতে দৈনিক নতুন কোভিড-১৯ সংক্রমণ শনাক্তের সংখ্যা গড়ে ১০,০০০ এরও বেশি।

সেপ্টেম্বরের শেষের দিকে, সরকার প্রাথমিক বিদ্যালয়ে শিশুদের জন্য মাস্ক পরিধান সমাপ্তি ঘোষণা করেছিলো কারণ তখন কোভিড-১৯ সংক্রমণের হার সবচেয়ে কম ছিল।
মহামারীর আরেকটি নতুন ঢেউয়ের মুখোমুখি হওয়ায় প্রেসিডেন্ট ম্যাখোঁ গত মঙ্গলবার জাতির উদ্দেশ্যে দেওয়া এক টেলিভিশন ভাষণে দেশের বয়স্কদের প্রতি বুস্টার ডোজ নেওয়ার অনুরোধ জানান। তিনি ঘোষণা করেন যে ডিসেম্বরের ১৫ তারিখের মধ্যে টপ-আপ ডোজ ব্যাতিত ৬৫ বছরের বেশি বয়স্করা তাদের স্বাস্থ্য পাসের প্রবেশাধিকার হারাবে।
তিনি তার ভাষণে আরো বলেন যে, ইউরোপ, যুক্তরাজ্য এবং জার্মানিতে পঞ্চম ঢেউ শুরু হয়েছে যেখানে প্রতিদিন ৩০,০০০ এরও বেশি সংক্রমণ শনাক্ত হচ্ছে।

যদিও রাষ্ট্রপতি ফ্রান্সের মহামারী পরিস্থিতিকে ‘অনুকূল’ বলে অভিহিত করেছেন তবুও গত সপ্তাহের তুলনায় সংক্রমণের হার ৪০ শতাংশ বৃদ্ধি পেয়েছে বলে লক্ষ্য করেছেন তিনি।
ম্যাখোঁ তার বক্তৃতায় আরো বলেন যে তিনি জানেন এটা কতটা কঠিন কিন্তু স্কুলে মাস্ক পরা চালু রাখা হবে।

এই আদেশ পুনর্বহালের খবরে দেশজুড়ে মিশ্র প্রতিক্রিয়া লক্ষ্য করা গেছে।
অনেকের কাছেই এটি বিরক্তিকর এবং ক্লান্তিকর মনে হলেও অনেকেই আবার এটিকে মহামারীর বিরুদ্ধে যুক্তিসঙ্গত ব্যবস্থা বলে মনে করছেন।

দেশব্যাপী ফ্রান্সের নতুন এই আদেশটি ৬ থেকে ১১ বছর বয়সী প্রাথমিক বিদ্যালয়গামী বাচ্চাদের উপর প্রভাব রাখবে কারণ তারা ফ্রান্সের টিকাহীন জনগোষ্ঠীর একটি অংশ।

 

 

 

নিউজের ©সর্বস্বত্ব নবকণ্ঠ কর্তৃক সংরক্ষিত। সম্পূর্ণ বা আংশিক কপি করা বেআইনী , নিষিদ্ধ ও শাস্তিযোগ্য অপরাধ। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.