অস্ট্রেলিয়া বিএনপির উদ্যোগে বন্যার্তদের সাহায্যে তহবিল গঠন এবং দোয়া মাহফিল

অস্ট্রেলিয়া বিএনপির উদ্যোগে বন্যার্তদের সাহায্যে তহবিল গঠন এবং দোয়া মাহফিল

নবকণ্ঠ ডেস্কঃ গত ১লা সেপ্টেম্বর ২০২৪ ইং রোজ রবিবার সন্ধ্যা ৬ ঘটিকায় বিএনপি অস্ট্রেলিয়ার উদ্যোগে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র গৌরব, ঐতিহ্য, সাফল্য, সংগ্রাম ও অগ্রযাত্রার ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বন্যার্তদের সাহায্যে তহবিল গঠন এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। রবিবার সন্ধ্যা ৬টায় অস্ট্রেলিয়ার লাকেম্বা লাইব্রেরি মিলনায়তনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে বিএনপি নেতারা এবং প্রবাসী বাংলাদেশিরা অংশ নেন। তারা বন্যার্তদের জন্য তহবিল সংগ্রহের পাশাপাশি দোয়া মাহফিলে অংশ নেন। এতে আল্লাহর কাছে বন্যার্তদের কষ্ট লাঘবের প্রার্থনা করা হয়। প্রবাসী বাংলাদেশিরা এই উদ্যোগে ব্যাপক সাড়া দিয়ে উল্লেখযোগ্য পরিমাণ তহবিল সংগ্রহ করতে সাহায্য করেন।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত ও দোয়া পরিচালনা করেন অস্ট্রেলিয়া বি এন পির কোষাধ্যক্ষ সাবেক অধ্যাপক জনাব কে এম মনজুরুল হক আলমগীর। অতঃপর জাতীয় সংগীত এবং দলীয় সংগীত পরিবেশন করেন জাসাস অস্ট্রেলিয়ার নেত্রী আজিজুন্নাহার মালা এবং তার সহযোগী বৃন্দ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অষ্ট্রেলিয়া বিএনপির সভাপতি এ এফ এম তাওহীদুল ইসলাম ও সঞ্চালনা করেন, অষ্ট্রেলিয়া বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ হায়দার আলী। প্রধান আথিতি হিসেবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল জাতীয় নির্বাহী কমিটির যুগ্ন মহাসচিব এবং বিএনপি ত্রাণ সংগ্রহ কমিটির সদস্য সচিব এডভোকেট আব্দুস সালাম আজাদ ভার্চুয়ালি উপস্থিত ছিলেন। প্রধান অথিতির বক্তব্যে তিনি বন্যর্থদের আর্থিক সহায়তা দেওয়ার জন্য বিশেষ ভাবে সকল কে অনুরোধ করেন।

অনুষ্ঠানে অস্ট্রেলিয়ার বিভিন্ন প্রদেশ থেকে অস্ট্রেলিয়া বিএনপির প্রতিনিধি হিসেবে ভার্চুয়ালি বক্তব্য রাখেন। মোঃ কামাল হোসেন (ওয়েস্টার্ন অস্ট্রেলিয়া), জনাব ডঃ মুহাম্মদ শাহবুদ্দিন আহমেদ (ভিক্টোরিয়া, মেলবোর্ন) জনাব মাহফুজুর রহমান(তাসমানিয়া)। বিশেষ অথিতি জনাব মো. রাশেদুল হক (আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক, জাতীয় নির্বাহী কমিটি, বিএনপি) অসুস্থতার কারণে বক্তব্য রাখতে পারেননি।

অনুষ্ঠানে অস্ট্রেলিয়া বিএনপির নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন সহ সভাপতি আশরাফুল ইসলাম,ফাইজুর চৌধুরী, সারোয়ার কামাল চৌধুরী , নজরুল ইসলাম নাফিস , জয় আহমেদ সুলতান , মোহাম্মদ আরিফ আহমেদ খান (জুমের মাধ্যমে), মশিউল আজম বাপ্পি জুমের মাধ্যমে,সিনিয়র যোগ্ম সম্পাদক ইলিয়াস কাঞ্চন শাহিন,যুগ্ম সম্পাদক ইয়াসির আরাফাত সবুজ , কামরুল ইসলাম শামীম ,শফিউল আলম সফিক , সাংগঠিন সম্পাদক আশরাফুল আলম রনি ,সহ সাংগঠনিক সম্পাদক গেলাম ফারুকী নাদিম , মো: জসিম চৌধুরী ,আসওয়াদুল হক বাবু ,দফতর সম্পাদক মুস্তাফিজুর রহমান লাবু , প্রচার সম্পাদক মোঃ জুম্মন হোসেন সহ কমিটির অন্যান্য নেতৃবৃন্দ। এছাড়াও বিএনপির অন্যান্য সহযোগী ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। পাশাপাশি বিভিন্ন স্টেট থেকে অসংখ্য নেতাকর্মী জোমের মাধ্যমে এ অনুষ্ঠানে সংযুক্ত ছিলেন।

অনুষ্ঠানের সভাপতি এ এফএম তাওহীদুল ইসলাম সমাপণী বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠান শেষ করেন। এসময় তিনি আয়োজনের সকল ব্যার্থতা দায় নিজের কাধে তুলে নেন ও উপস্থিত সকল নেতৃবৃন্দকে ধন্যবাদ জ্ঞাপন করেন ও সকলের সার্বিক সুস্থতা কামনা করেন।

-191

নিউজের ©সর্বস্বত্ব নবকণ্ঠ কর্তৃক সংরক্ষিত। সম্পূর্ণ বা আংশিক কপি করা বেআইনী , নিষিদ্ধ ও শাস্তিযোগ্য অপরাধ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.