প্যারিসের অবারভিলা'য় Ami Voyages-এর দ্বিতীয় শাখার উদ্বোধন

প্যারিসের অবারভিলা’য় Ami Voyages-এর দ্বিতীয় শাখার উদ্বোধন

নবকণ্ঠ ডেস্কঃ প্যারিস প্রতিনিধি: ফ্রান্সের রাজধানী প্যারিসের অভারভিলিয়েতে বাংলাদেশি মালিকানাধীন ট্রাভেল এজেন্সি Ami Voyages-এর দ্বিতীয় শাখার আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।

ফিতা কেটে নতুন শাখার উদ্বোধন করেন প্রতিষ্ঠানের চেয়ারম্যান তানজিম হায়দার। উদ্বোধনী অনুষ্ঠানে আবেগঘন পরিবেশে স্মরণ করা হয় Ami Voyages-এর প্রয়াত প্রতিষ্ঠাতা ও তানজিম হায়দারের বাবা এইচএস হায়দারকে। এ সময় প্রয়াত এইচএস হায়দারের সহধর্মিণীও উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বিভিন্ন এয়ারলাইন্স ও ট্রাভেল এজেন্সির ঊর্ধ্বতন কর্মকর্তাদের পাশাপাশি ফ্রান্সের বাংলাদেশি কমিউনিটির সামাজিক, রাজনৈতিক ও সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ এবং বিভিন্ন স্তরের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে প্রতিষ্ঠানের চেয়ারম্যান তানজিম হায়দার বলেন, “আমি প্রায় ৪০ বছর ধরে ফ্রান্সের বাংলাদেশি কমিউনিটির সেবা করে আসছি। এই সেবা অব্যাহত রাখার পাশাপাশি এর পরিধি আরও বিস্তৃত করার লক্ষ্যেই মূলত অভারভিলিয়েতে Ami Voyages-এর নতুন শাখার উদ্বোধন করা হয়েছে।”

তিনি আরও বলেন, দীর্ঘদিন ধরে ফ্রান্সের বাংলাদেশি কমিউনিটির মানুষের পাশে থেকে সেবা দেওয়ার সুযোগ পেয়েছেন। ভবিষ্যতেও এই সেবার ধারাবাহিকতা বজায় রেখে আরও বৃহৎ পরিসরে কমিউনিটির মানুষের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

Ami Voyages-এর দীর্ঘ পথচলায় সহযোগিতা ও সমর্থন দেওয়ার জন্য ফ্রান্সের বাংলাদেশি কমিউনিটির সর্বস্তরের মানুষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তানজিম হায়দার। একই সঙ্গে নতুন শাখার মাধ্যমে গ্রাহকদের আরও উন্নত ও সহজতর ট্রাভেল সেবা দেওয়ার প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা Ami Voyages-এর নতুন শাখার সাফল্য ও সমৃদ্ধি কামনা করেন। তারা আশা প্রকাশ করেন, অভারভিলিয়েতে নতুন শাখা চালুর মাধ্যমে ফ্রান্সে বসবাসরত বাংলাদেশিসহ প্রবাসীদের ভ্রমণ ও ট্রাভেল-সংক্রান্ত সেবা আরও সহজলভ্য হবে।

অনুষ্ঠানে কমিউনিটির বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ, সামাজিক, রাজনৈতিক ও সাংবাদিক সংগঠনের প্রতিনিধিসহ বিভিন্ন এয়ারলাইন্স ও ট্রাভেল এজেন্সির কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

 

 

 

নিউজের ©সর্বস্বত্ব নবকণ্ঠ কর্তৃক সংরক্ষিত। সম্পূর্ণ বা আংশিক কপি করা বেআইনী , নিষিদ্ধ ও শাস্তিযোগ্য অপরাধ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.