ইতালিতে মুন্সীগঞ্জ-বিক্রমপুর সমিতির নতুন কমিটি, সভাপতি মিঠু ও সম্পাদক আমিনুল

ইতালিতে মুন্সীগঞ্জ-বিক্রমপুর সমিতির নতুন কমিটি, সভাপতি মিঠু ও সম্পাদক আমিনুল

নবকণ্ঠ ডেস্ক: ইতালিতে বসবাসরত মুন্সীগঞ্জ-বিক্রমপুর অঞ্চলের প্রবাসীদের সংগঠন ‘মুন্সীগঞ্জ বিক্রমপুর সমিতি, ইতালি’-এর নতুন কার্যকরী পরিষদের নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছে। রাজধানী রোমে স্থানীয় সাংবাদিকদের উপস্থিতিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে নবগঠিত কমিটির সদস্যদের পরিচয় তুলে ধরা হয়।

সংগঠনের আহ্বায়ক নুরে আলম সিদ্দিকী বাচ্চু সংবাদ সম্মেলনে নতুন কমিটির নাম ঘোষণা করেন। নবগঠিত কার্যকরী পরিষদে প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব পেয়েছেন জামান মুক্তার। সভাপতি নির্বাচিত হয়েছেন এলিন আহমেদ মিঠু এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন আমিনুল ইসলাম।

এছাড়া সিনিয়র সহসভাপতি হিসেবে কামরুল হাসান, সহসভাপতি হিসেবে উম্মেহানী চৌধুরী ও মজিবুর শিকদার, যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে বিল্লাল হোসেন, সাংগঠনিক সম্পাদক হিসেবে জামিল আহমেদ এবং কার্যকরী পরিষদের সদস্য হিসেবে শাহাদাত হোসেন রনি নির্বাচিত হয়েছেন।

বিজ্ঞাপন

সংবাদ সম্মেলনে নবনির্বাচিত নেতারা সংগঠনের ভবিষ্যৎ পরিকল্পনা ও কার্যক্রম নিয়ে নিজেদের প্রত্যাশার কথা তুলে ধরেন। তারা বলেন, ইতালিতে বসবাসরত বাংলাদেশিসহ অন্যান্য অভিবাসীদের কল্যাণে সামাজিক ও মানবিক কর্মকাণ্ড আরও জোরদার করা হবে। পাশাপাশি প্রবাসীদের মধ্যে ঐক্য, ভ্রাতৃত্ববোধ, সম্প্রীতি এবং পারস্পরিক সহযোগিতার পরিবেশ আরও সুদৃঢ় করতে সংগঠন সক্রিয়ভাবে কাজ করবে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের যুগ্ম আহ্বায়ক হাবীব চৌধুরী। এতে যুগ্ম আহ্বায়ক জুবায়ের আহমেদ রিপনসহ বিভিন্ন আঞ্চলিক, সামাজিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ এবং বিপুলসংখ্যক প্রবাসী বাংলাদেশি অংশ নেন।

অনুষ্ঠানের শেষ পর্বে উপস্থিত অতিথিরা নবগঠিত কার্যকরী পরিষদের নেতৃবৃন্দকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে অভিনন্দন জানান এবং সংগঠনের উত্তরোত্তর সাফল্য কামনা করেন।

 

 

নিউজের ©সর্বস্বত্ব নবকণ্ঠ কর্তৃক সংরক্ষিত। সম্পূর্ণ বা আংশিক কপি করা বেআইনী , নিষিদ্ধ ও শাস্তিযোগ্য অপরাধ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.