মাদারীপুর জেলা এসোসিয়েশন- ফ্রান্সের পূর্নাঙ্গ কমিটি ঘোষণা, ইফতার মাহফিল অনুষ্ঠিত

মাদারীপুর জেলা এসোসিয়েশন- ফ্রান্সের পূর্নাঙ্গ কমিটি ঘোষণা, ইফতার মাহফিল অনুষ্ঠিত

নবকণ্ঠ ডেস্কঃ প্যারিসের লা-কর্নভ এর বিডি কমিউনিটি হলে গত ১৮ই মার্চ সোমবার মাদারীপুর জেলা এসোসিয়েশনের ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। এতে হাবিবুর রহমানকে সভাপতি এবং এনামুল সরদারকে সাধারণ সম্পাদক করে ৬১ সদস্য বিশিষ্ট পূর্নাঙ্গ কমিটি ঘোষণা করা হয়।

সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক অহিদুজ্জামান টিপুর সঞ্চালনায় এ মাহফিলে অতিথি হিসেবে বক্তব্য রাখেন ফ্রান্স আওয়ামী লীগের সাধারণ সম্পাদক দিলওয়ার হোসেন কয়েছ, ফ্রান্স বিএনপির সাবেক সভাপতি সিরাজুল ইসলাম এবং সংগঠনের উপদেষ্টা মোশাররফ তালুকদার।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, বীর মুক্তিযোদ্ধা শেখ মোহাম্মদ আলী, বৃহত্তর কুমিল্লা জনকল্যাণ সমিতি ফ্রান্সের সভাপতি শাহিন আরমান চৌধুরী, সাংবাদিক অধ্যাপক অপু আলম, বিসিএফ’র প্রেসিডেন্ট এম ডি নূর, গোপালগঞ্জ জেলা এসোসিয়েশন ফ্রান্সের সভাপতি রানা মাসুদ, মোশাররফ হোসেন, রফিক টিটু, দুদু মিয়া সহ ফ্রান্সে বসবাসরত বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও সাংবাদিক নেতৃবৃন্দ।

সংগঠনের নেতৃবৃন্দ তাদের উপর অর্পিত পালনে সকলের সহযোগিতা কামনা করেন। পাশাপাশি ফ্রান্সে বসবাসরত সকল মাদারীপুরবাসীকে সাথে নিয়ে ঐক্যবদ্ধ কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

পূর্নাঙ্গ কমিটির অন্যান্য সদস্যরা হলেন, সহ সভাপতি বাচ্চু মাতুব্বর, শাজাহান হাওলাদার, মনির মৃধা, আজিজুল মেম্বার, আরিফ ফরাজী, কাওসার হাওলাদার, সোহরাব আকন, আসিব জায়েদি, খন্দকার হাসান মাহামুদ, সাধারণ সম্পাদক এমামুল সরদার, যুগ্ম সাধারণ সম্পাদক অহিদুজ্জামান টিপু, সুজন মাতুব্বর, মীর মস্তফা, শাকিল সরদার, টুটুল আমিন, কাওসার সিকদার, এ্যাডভোকেট জিলানি, সাংগঠনিক সম্পাদক আবুল কালাম আজাদ, আবদুল শুক্কুর সুমন, এস এম মহাসিন, কামরুল সরদার, কাজী আজিজুল হক তরী, কোষাধ্যক্ষ আজিজুল খান, উপ কোষাধ্যক্ষ দেলোয়ার সিকদার/ইমাম হোসেন, দপ্তর সম্পাদক সাইফুল ইসলাম রনি, উপ দপ্তর সম্পাদক শামিম ঢালী, প্রচার ও প্রকাশনা সম্পাদক আক্তারুজ্জামান, উপ প্রচার ও প্রকাশনা সম্পাদক বাদল সরদার, আপ্যায়ন বিষয়ক সম্পাদক তানভীর আহমেদ, উপ আপ্যায়ন বিষয়ক সম্পাদক তানভীর আহমেদ, ক্রীড়া সম্পাদক মনির সরদার, সহ ক্রীড়া সম্পাদক রাহেল মোল্লা, সমাজ সেবা বিষয়ক সম্পাদক ফারুক কাজী, উপ সমাজ সেবা বিষয়ক সম্পাদক সিকদার মোহাম্মদ তুহিন, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মিলন হাওলাদার, উপ সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক আমান উল্লাহ আমান, ধর্ম বিষয়ক সম্পাদক মোহাম্মদ আলী, সহ ধর্ম বিষয়ক সম্পাদক লিটন অধিকারী, ত্রান ও দুর্যোগ বিষয়ক সম্পাদক সিরাজুল ইসলাম, উপ ত্রান ও দুর্যোগ বিষয়ক সম্পাদক নওফেল হাওলাদার, কর্মসূচি বিষয়ক সম্পাদক- আরাফাত সরদার, সহ কর্মসূচি বিষয়ক সম্পাদক লিটন চৌধুরী, মহিলা বিষয়ক সম্পাদক শিখা আজাদ, সহ মহিলা বিষয়ক সম্পাদক নাসরিন সেকেন্দার, আবাসন ও কর্মসংস্থান বিষয়ক সম্পাদক-পারভেজ মৃধা উপ আবাসন ও কর্মসংস্থান বিষয়ক সম্পাদক-বাবু মৃধা, কার্যকরী সদস্য- শাহিন মোল্লা, লাভলু ঢালী, স্বপন সেরেনিয়াবাদ, শিকদার মোহাম্মদ আহাদ, রুহেল মোল্লা, মোক্তার ফকির, রুবেল মুন্সি, সবুজ বেপারি, বেলাল বেপারি, আব্দুল আলীম এবং মামুন মৃধা।

 

 

 

নিউজের ©সর্বস্বত্ব নবকণ্ঠ কর্তৃক সংরক্ষিত। সম্পূর্ণ বা আংশিক কপি করা বেআইনী , নিষিদ্ধ ও শাস্তিযোগ্য অপরাধ। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.