অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়ায় বিএনপি স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়ায় বিএনপি স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

নবকণ্ঠ ডেস্ক: অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সম্প্রতি ভিক্টোরিয়া শাখার উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের আহ্বায়ক মো. রহমত উল ইসলাম এবং সঞ্চালনা করেন সদস্য সচিব আব্দুল রব। সভার শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন হাফেজ মাহমুদ।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি ইয়াসিন আলী। বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক নাজমুল হাসান, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মোহাম্মদ অমি ফেরদৌস, বিএনপি ঢাকা মহানগর উত্তর আহ্বায়ক আমিনুল হক, বিএনপি অস্ট্রেলিয়া শাখার সভাপতি এ এফ এম তাওহীদুল ইসলাম, সাধারণ সম্পাদক মোহাম্মদ হায়দার আলী মৃধা, স্বেচ্ছাসেবক দল অস্ট্রেলিয়া শাখার আহ্বায়ক মশিউর রহমান তুহিন এবং সদস্য সচিব মো. জাহিদুর রহমান।

প্রধান অতিথির বক্তব্যে ইয়াসিন আলী বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বকে শক্তিশালী করতে প্রবাসীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। নাজমুল হাসান তার বক্তব্যে উল্লেখ করেন, প্রবাসেও স্বেচ্ছাসেবক দল দেশের স্বার্থ রক্ষায় ভূমিকা রেখে আসছে এবং অস্ট্রেলিয়া শাখার কার্যক্রম প্রশংসনীয়। মোহাম্মদ অমি ফেরদৌস বলেন, গত ১৭ বছর নানা প্রতিকূলতার মধ্যেও দলের কর্মীরা জনগণের সেবায় অবিচল থেকেছেন, ভবিষ্যতেও তাদের আরও সক্রিয় থাকতে হবে।

আমিনুল হক বলেন, জাতীয় নির্বাচন সামনে, এ সময় দলমত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। সভাপতির বক্তব্যে মো. রহমত উল ইসলাম বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হাতে গড়া সংগঠনের গৌরবময় ইতিহাস রয়েছে, সেটিকে মানুষের সেবায় আরও শক্তিশালী করতে হবে।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন অস্ট্রেলিয়া বিএনপির সহ-সভাপতি আরিফ খান, সাবেক সাধারণ সম্পাদক তৌহিদ পাটোয়ারী, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আশিক মালিক বিপুল, বিএনপি নেতা হাফেজ মাহমুদ, মোহাম্মদ ওমর, মোহাম্মদ মাসুম, রাশিদুল আমিন, স্বেচ্ছাসেবক দল ভিক্টোরিয়া শাখার যুগ্ম আহ্বায়ক আলমগীর কবির চৌধুরী, ইমরান হোসেন এলান, পারভেজ সুমন, সোহাগ সরকার নিলয়, হাবিবুর রহমান, মামুন হোসেন, মির্জা সাইফুল, খাইরুল সাদমান অংকনসহ আরও অনেকে।

নিউজের ©সর্বস্বত্ব নবকণ্ঠ কর্তৃক সংরক্ষিত। সম্পূর্ণ বা আংশিক কপি করা বেআইনী , নিষিদ্ধ ও শাস্তিযোগ্য অপরাধ।.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.