স্পেনে আলম মানিট্রান্সফার এর শুভ উদ্বোধন

স্পেন প্রতিনিধি :

মাদ্রিদের বাংলাদেশ অধ্যুষিত
লাভাপিয়েছ এ নতুন আরেকটি বাংলাদেশ প্রতিষ্ঠান আলম মানিট্রান্সফার শুভ উদ্বোধন করা হয়েছে |বাংলাদেশ এসোসিয়েশন ইন স্পেনের সভাপতি কাজী এনায়েতুল করিম তারেক আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেন |গতকাল বাদ জুম্মা কাইয়েলাভাপিয়েছ এ উপলক্ষে একটি দোয়ার আয়োজন করা হয় |আলম মানি ট্রান্সফারের স্বত্বাধিকারী জানে আলমের সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন বাংলাদেশ এসোসিয়েশনের স্পেনের সিনিয়র সহ-সভাপতি আল আমিন মিয়া ,সাধারণ সম্পাদক কামরুজ্জামান সুন্দর , বাংলাদেশ প্রেসক্লাব ইন۔۔ স্পেনের সভাপতি এ কে এম জহিরুল ইসলাম ,গ্রেটার ঢাকা এসোসিয়েশনের সভাপতি সোহেল ভূঁইয়া ,শাহ আলম ,ঢাকা জেলা সমিতির সাধারণ সম্পাদক মাসুদ আহমেদ ,আরজু আহমেদ ,আবুল খায়ের ,শাওন আহমেদ প্রমুখ |অনুষ্ঠানে প্রধান অতিথি কাজি এনায়েতুল করিম তারেক বলেন ,বৈধভাবে রেমিট্যান্স পাঠানোর মধ্য দিয়ে দেশের অর্থনীতি ভূমিকা রাখার পাশাপাশি নিরাপদ এবং ঝুঁকি এড়ানোর আহ্বান۔۔ জানান |আলম মানি ট্রান্সফারের স্বত্বাধিকারী বিশিষ্ট ব্যবসায়ী জানে আলম সকলের সহায়তা কামনা করেন পাশাপাশি গ্রাহকদের সর্বোচ্চ সেবা দেয়ার প্রতিশ্রুতি ব্যক্ত করেন |

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.