ফ্রান্সে সিটি নির্বাচনে কাউন্সিলর প্রার্থী জুনেদ

বাংলাদেশী বংশোদ্ভূত ফরাসী নাগরিক, আব্দুল মুনিম জুনেদ এবারের সিটি করপোরেশন নির্বাচনে কাউন্সিলর পদপ্রার্থী হবার সুযোগ পেয়েছেন। আজ (শুক্রবার) তার প্রার্থিতা নিশ্চিত হয়।

আব্দুল মুনিম জুনেদ ক্ষমতাসীন LREM পার্টি থেকে এ মনোনয়ন লাভ করেন। তিনি Aulnay Sous Bois এলাকার থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন। ওই এলাকার মেয়র প্রার্থী হলেন Benjamin GIAMI.

আব্দুল হান্নান এবং ছালমা বেগমের বড় সন্তান আব্দুল মুনিম জুনেদ। পাঁচ ভাই-বোনের মধ্যে তিনি সকলের বড়।

তিনি সিলেট জেলার গোলাপগঞ্জ উপজেলার আছিরগন্জ উচ্চ বিদ্যালয় ও ঢাকা দক্ষিন ডিগ্রি কলেজ থেকে শিক্ষাজীবন শেষ করেন। বর্তমানে ইপিএস বাংলা কমিউনিটি ইন ফ্রান্সের এক্সকিউটিব সদস্য, এছাড়াও তিনি বিভিন্ন সামাজিক কর্মকান্ডের সাথে জড়িত .

আব্দুল মুনিম জুনেদ জানান, ফ্রান্সের মূলধারার রাজনীতিতে সক্রিয় থেকে ভবিষ্যতে জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে চান। তিনি আশা করেন, যুক্তরাষ্ট্র , যুক্তরাজ্য তে যেভাবে বাংলাদেশীরা মূলধারার রাজনীতিতে জায়গা করে নিয়েছে, ফ্রান্সের মূলধারার রাজনীতিতেও বাংলাদেশীরা এগিয়ে আসবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *