পররাষ্ট্রমন্ত্রীর সাথে জালালাবাদ অ্যাসোসিয়েশন ফ্রান্স শাখার মতবিনিময়

বাংলাদেশ সরকারের পররাষ্ট্রমন্ত্রী ডঃ এ কে আব্দুল মোমেন এর সাথে মতবিনিময় সভা করেছে জালালাবাদ অ্যাসোসিয়েশন ফ্রান্স শাখা। প্যারিসের এক অভিজাত রেস্তোরায় জালালাবাদ এসোসিয়েশনের নেতৃবৃন্দের উপস্থিতিতে এসময় মন্ত্রী বলেন বর্তমান সরকার প্রবাসীদের সকল সমস্যা সমাধানে কাজ করে যাচ্ছে।

জালালাবাদ অ্যাসোসিয়েশন ফ্রান্সের সাধারণ সম্পাদক আলী হোসেনের সভাপতিত্বে এবং জালালাবাদ অ্যাসোসিয়েশন ফ্রান্সের সিনিয়র সদস্য পারভেজ রশিদ খানের পরিচালনায় বাংলাদেশ সরকারের পররাষ্ট্রমন্ত্রী ছাড়াও বক্তব্য রাখেন ফ্রান্সে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত কাজী ইমতিয়াজ হোসেন,পান্তা সহকারী মেয়র নাদিয়া আজঙ্গ, ফ্রান্স আওয়ামী লীগ সহসভাপতি সুনাম উদ্দিন খালিক, সহ সভাপতি এস এ সহিদ তাহের, উপদেষ্ঠা মিজান চৌধুরী মিন্টু,সালেহ আহমেদ,উপদেষ্ঠা নুরুল আবেদীন,ফ্রান্স বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সভাপতি শাহাজাহান শাহী,লোকমান হোসেন আলম, হাসান সিরাজ, নজরুল ইসলাম চৌধুরী সহ জালালাবাদ এসোসিয়েশন এর নেতারা।

সভা শেষে প্রধান অতিথিকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান জালালাবাদ অ্যাসোসিয়েশন ফ্রান্স,সুনামগঞ্জ জেলা সমিতি,কুলাউড়া উপজেলা সমিতি,বড়লখা উপজেলা সমিতি এবং জগন্নাথপুর উপজেলা এসোসিয়েশন এর নেতৃবৃন্দ।

এসময় মন্ত্রী বলেন প্রবাসীদের মরদেহ রাষ্ট্রীয় খরচে দেশে নেয়ার চেষ্টা করছে সরকার । প্রধানমন্ত্রী প্রবাসীদের ব্যাপারে সব সময় আন্তরিক বলে জানান তিনি ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.