
ফ্রান্স বাংলাদেশ প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক জাকির হোসেইন এর পিতা মাতার মাগফেরাত কামনা করে বাংলাদেশী কমিউনিটি মসজিদ ওভারবিলায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
ফ্রান্স বাংলাদেশ প্রেসক্লাবের উদ্যোগে গত কাল শুক্রবার বাদ জুমা এ দোয়া মাহফিলে বিপুল সংখ্যক প্রবাসীরা উপস্থিত ছিলেন। স্বাস্থ্যবিধি মেনে এ দোয়া মাহফিলে জাকির হোসেন তার পিতা মাতার জন্য সকলের কাছে দোয়া চান।
এসময় দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন ফ্রান্স আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক দেলাওয়ার হোসেইন কয়েছ, ওভারবিলা মসজিদের সহসভাপতি সালেহ আহমদ চৌধুরী, ইউরো বাংলা টেলিভিশনের ব্যবস্থাপনা পরিচালক আবু তাহির , ফ্রান্স আওয়ামী লীগ এর সাংগঠনিক সম্পাদক সেলিম ওয়াদা শেলু ,ফ্রান্স আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক ও জালালালবাদ এসোসিয়েশন ফ্রান্স এর সাধারণ সম্পাদক আলী হোসেইন , বিয়ানীবাজার জনকল্যাণ ট্রাস্টের সভাপতি সরোয়ার হোসেইন টিপু , ফ্রান্স বাংলাদেশ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নয়ন মামুন , সিনিয়র সদস্য ফেরদৌস করিম আখনজি , সাবেক সাধারণ সম্পাদক লুৎফুর রহমান বাবু , সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান , কোষাধক্ষ রেজাউল করিম , সমাজসেবা সম্পাদক গোলাম মোস্তফা।
পরে মোনাজাত পরিচালনা করেন ওভারবিলা মসজিদের খতিব। গত ২৪ জুন জাকির হোসেইন এর পিতা ও পরদিন ২৫ জুন জাকির হোসেইন মা বিয়ানীবাজারে নিজ বাসায় ইন্তেকাল করেন।

