কাতারে মারাত্মক সড়ক দুর্ঘটনায় আহত বাংলাদেশি ক্ষতিপূরণ পেলেন ১ কোটি ৫ লক্ষ টাকা

এম এ সালাম বিশেষ প্রতিনিধিঃ

কাতারের আলখোর সিটিতে এবছরের ফেব্রুয়ারী মাসের ১৬ তারিখে মারাত্মক সড়ক দুর্ঘটনার শিকার হন বাংলাদেশি রেমিট্যান্স যোদ্ধা লক্ষীপুর জেলার রামগঞ্জ উপজেলার আমির হোসেনের ছেলে মনির হোসেন। এতে তার দু’টি পায়ের হাটু পর্যন্ত সম্পুর্ন রুপে ভেঙ্গে যায়। দুর্ঘটনার সংবাদ পেয়ে তাকে চিকিৎসা সেবা দিতে রাজধানী দোহা থেকে এয়ার এম্বুলেন্স ঘটনাস্থলে দ্রুত পৌঁছে তাকে হাসপাতালে নিয়ে যায়।

এবং সুচিকিৎসা নিশ্চিত করে, এবং তার দুটি পায়ের হাটু পর্যন্ত কেটে ফেলতে হয়। আহত মনির হোসেনের কোম্পানি লাইফ ভিশন ট্রেনিং এন্ড কন্টাক্টিংয়ের চেয়ারম্যান মোঃ হারুনুর রশিদের অক্লান্ত সার্বিক সহযোগিতায় দুর্ঘটনায় কবলিত গাড়ির মালিক পক্ষের সাথে কোন মামলা মকদ্দমা ছাড়াই আলোচনা সাপেক্ষে (৪৫০০০০) চার লাখ পঞ্চাশ হাজার কাতারি রিয়াল যা বাংলাদেশি টাকায় ১ কোটি ৫ লাখ টাকা ক্ষতিপূরণ বাবদ আহত মনির হোসেন কাছে ব্যাংক একাউন্টের মাধ্যমে বুঝিয়ে দেন।

কোম্পানির চেয়ারম্যান মোহাম্মদ হারুনুর রশিদ বলেন, আমার কোম্পানিতে (৫০০) পাঁচশত কর্মী কাজ করেন। আমি কোম্পানির স্বত্বাধিকারী হিসেবে আমার দায়িত্ব তাদের সব ধরনের সুযোগ-সুবিধা নিশ্চিত করা। করোনা ভাইরাস কভিড১৯ মহামারীতে আমার কোম্পানির কর্মীদের সবধরনের সুবিধা নিশ্চিত করেছি ও মনির হোসেনের সব ধরনের সুযোগ সুবিধা নিশ্চিত করতে সাধ্যমত চেষ্টা করেছি, যার ফলে আহত মনির হোসেনকে বাংলাদেশি মুদ্রায় ১ কোটি ৫ লাখ টাকা প্রদান করাতে সক্ষম হয়েছি।

বাংলাদেশ দূতাবাসের শ্রম কাউন্সিলর ড.মুস্তাফিজুর রহমান বলেন, কোম্পানির স্বত্বাধিকারী মোহাম্মদ হারুনুর রশিদের অক্লান্ত প্রচেষ্টার ফলে বড় ধরনের ক্ষতিপূরণ পেতে সক্ষম হয়েছে আহত মনির হোসেন। শ্রম কাউন্সিলর আরও বলেন, আমরা দূতাবাস থেকে আহত মনির হোসেনকে আগামী অর্থবছরে একসাথে নগদ অর্থ প্রদানেরও আশ্বাস প্রদান করছি। আহত মনির হোসেন বলেন, কোম্পানির স্বত্বাধিকারী মোহাম্মদ হারুনুর রশিদ এবং হাসপাতাল কর্তৃপক্ষ ও বাংলাদেশ দূতাবাস আমাকে সহযোগিতার জন্য আমি তাদের কাছে চিরকৃতজ্ঞ।

কোম্পানির স্বত্বাধিকারী মোহাম্মদ হারুনুর রশীদকে আহত মনিরের পাশে দাঁড়ানো জন্য বাংলাদেশ কমিউনিটির পক্ষ থেকে ধন্যবাদ জানান কাতাস্থ চট্টগ্রাম সমিতির সাংগঠনিক সম্পাদক এম, নাছির উদ্দিন চৌধুরী এবং কাতারে বসবাসরত প্রবীণ ব্যক্তিত্ব শহীদ মিয়া। এসময় উপস্থিত ছিলেন কাতারে কর্মরত বাংলা গণমাধ্যমকর্মী বাংলা টিভির কাতার প্রতিনিধি আকবর হোসেন বাচ্চু, সময় টিভির কাতার প্রতিনিধি আনোয়ার হোসেন মামুন, ডিবিসি নিউজ টিভির কাতার প্রতিনিধি আমিন বেপারী, গণমাধ্যমকর্মী আহসানুল্লাহ সজিব, জিটিভি কাতার প্রতিনিধি এম এ সালাম, মোহাম্মদ সবুজসহ আরও অনেকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *