কুয়েতে সড়ক দুর্ঘটনায় মারা গেছেন বাংলা টিভি কাতার প্রতিনিধির ছোট ভাই

এম এ সালাম বিশেষ প্রতিনিধিঃ বাংলা টিভি কাতার প্রতিনিধি আকবর হোসেন বাচ্চু’র ছোট ভাই কুয়েত প্রবাসী ব্যবসায়ী সোহরাব হোসেন তুহিন (৩৭) শনিবার ২৭ জুন কুয়েত সময় রাত সাড়ে ১০টার দিকে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মারা গেছেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন। সোহরাব হোসেন তুহিন তিন ভাই এক বোনের মধ্যে সবার ছোট। বিগত ১৫ বছর ধরে তুহিন কুয়েতে বসবাস করতেন, তিনি কুয়েতের একজন ব্যবসায়ী ছিলেন। তার দেশের বাড়ী চট্টগ্রাম জেলার সন্ধীপ উপজেলার হরিশপুর ইউনিয়নে।

মৃত্যুকালে ১ মেয়ে, স্ত্রী, বাবা, মা, ভাই, বোন সহ অসংখ্য আত্মীয় স্বজন রেখে যান।

সোহরাব হোসেন তুহিনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন, বাংলাদেশ লেখক-সাংবাদিক অ্যাসোসিয়েশনের সভাপতি প্রকৌশলী নুর মোহাম্মদ নুর, সহ সভাপতি আলহাজ্ব গোলাম মাওলা হাজারী, যুগ্ম-সাধারণ সম্পাদক এম এ সালাম, সাংগঠনিক সম্পাদক মামুনুর রশীদ সহ সংগঠনের নেতৃবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *