রেস্টুরেন্ট বা ক্যাফেতে ঢুকতে লাগবে পাসঃ ইমানুয়েল ম্যাখোঁ

রেস্টুরেন্ট বা ক্যাফেতে ঢুকতে লাগবে পাসঃ ইমানুয়েল ম্যাখোঁ

রেস্টুরেন্ট বা ক্যাফেতে ঢুকতে লাগবে পাসঃ ইমানুয়েল ম্যাখোঁ
রেস্টুরেন্ট বা ক্যাফেতে ঢুকতে লাগবে পাসঃ ইমানুয়েল ম্যাখোঁ

রেস্টুরেন্ট, ক্যাফে কিম্বা পানশালায় ঢুকতে লাগবে পাস! ফরাসী প্রেসিডেন্ট ইমানুল ম্যাখোঁ গত সোমবার জাতির উদ্দেশ্যে দেয়া এক ভাষণে এ ঘোষনা দেন। তাঁর জাতি করোনা থেকে মুক্ত থাকতে সচেতন রয়েছে এবং আগস্ট মাসের সম্ভাবত করোনার চতুর্থ ঢেউ সম্পর্কে সকলকে আরো সচেতন থাকতে হবে বলে উল্লেখ করেন ম্যাখোঁ। প্রদত্ত ভাষণের মূল পয়েন্টগুলো হলঃ

১। সকল শ্রেনী ও পেশার ফরাসী নাগরিকের জন্য ভ্যাক্সিন বাধ্যতামূলক। দেশটিতে বসবাসকারীরা ভ্যাক্সিন গ্রহন করেছেন কিনা তা এক পর্যায়ে ১৫ সেপ্টেম্বর থেকে উন্মুক্ত স্থানে পুলিশ দ্বারা চেক করা হবে।

২। ভ্যাক্সিন নেয়া ও করোনা নেগেটিভ থাকার রিপোর্টের সমন্বয়ে ইস্যু করা হবে হেলথ পাস। যা রেস্টুরেন্ট, ক্যাফে বা পানশালায় ঢুকতে আবশ্যক করা হবে।

৩। আগস্ট মাস থেকে সিনেমা, থিয়েটার, শপিং মল কিম্বা দীর্ঘ ভ্রমনে যেতে হেলথ পাস বাধ্যতামূলক করা হবে।

৪। ভ্যাক্সিন নিতে গড়িমসি করলে নিজ দায়িত্বে করতে হবে PCR টেস্ট। আর এ জন্য পরীক্ষার ব্যয় সংশ্লিষ্ট ব্যক্তিকেই বহন করতে হবে।

৫। সমূদ্রস্নান বা সী-বিচের যে কোনো সুবিধায় প্রবেশ করতে করোনা নেগেটিভ টেস্ট বাধ্যতামূলক করা হয়েছে।

৬। আগামী মাস থেকে অন্য দেশ থেকে আসা যাত্রীদের জন্য বাধ্যতামূলক কোয়ারেন্টাইন ব্যবস্থা কার্যকর করা হবে।

৭। ফ্রান্স জুড়ে অধিক জনসমাগমকে নিরুৎসাহিত করা হয়েছে। ৫০ এর অধিক লোক একত্র হলে সেখানে পুলিশ হেলথ পাস চেক করতে পারবে।

৮। ফরাসী নাগরিকদের করোনাজনিত ক্ষতি কাটিয়ে উঠতে ১০০ বিলিয়ন ইউরোর প্যাকেজ ঘোষনা করেছেন ম্যাঁখো। সকল শ্রেনী পেশার নাগরিক এ সুবিধা পাবেন।

 

নিউজের ©সর্বস্বত্ব নবকণ্ঠ কর্তৃক সংরক্ষিত। সম্পূর্ণ বা আংশিক কপি করা বেআইনী , নিষিদ্ধ ও শাস্তিযোগ্য অপরাধ। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.