পল্লীবন্ধু এরশাদের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে প্যারিসে দোয়া মাহফিল

পল্লীবন্ধু এরশাদের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে প্যারিসে দোয়া মাহফিল

পল্লীবন্ধু এরশাদের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে প্যারিসে দোয়া মাহফিল
পল্লীবন্ধু এরশাদের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে প্যারিসে দোয়া মাহফিল

গত ১৫ জুলাই বৃহষ্পতিবার সাবেক রাষ্ট্রপতি জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান পল্লীবন্ধু হুসাইন মুহম্মদ এরশাদের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে জাতীয় পার্টির ফ্রান্স শাখার উদ্যোগে অবারভিলা বাংলাদেশ জামে মসজিদে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

দোয়া মাহফিল পরিচালনা করেন মসজিদের খতিব মাওলানা নুরুল ইসলাম।

উক্ত দোয়া মাহফিলঁ উপস্থিত ছিলেন এ কে এম আলমগীর সভাপতি ফ্রান্স শাখা কেন্দ্রীয় কমিটির সদস্য জাতীয় পার্টি,হাবিব খান ইসমাইল সাধারণ সম্পাদক ফ্রান্স শাখা জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য আবুল হাসনাত, প্রধান উপদেষ্টা ফ্রান্স শাখা, হুমায়ুন কবীর চৌধুরী উপদেষ্টা ফ্রান্স শাখা, কেন্দ্রীয় কমিটি জাতীয় পার্টির সদস্য, খান বাবুল ইসলাম বাহার, সহ-সভাপতি জাতীয় পার্টির কেন্দ্রীয় সদস্য জাতীয় স্বেচ্ছাসেবক সহিনুর রাজা চৌধুরী, জাতীয় পার্টির আহ্বায়ক জাতীয় যুব সংহতির শাখা ফ্রান্স।

কাদের খান, ফরীদ খান ও খান ফাহিম ইসলাম এছাড়া আরো উপস্থিত ছিলেন জাতীয় পার্টির নেতাকর্মীরা।
এই সময় নেতাকর্মীরা বলেন, তিনি ইসলামকে রাষ্ট্রধর্ম ঘোষণা করেন। উন্নয়ন, সমৃদ্ধি ও সংস্কারে তিনি এ দেশের সব খাতেই অবদান রেখেছেন। হুসেইন মুহম্মদ এরশাদ তার কাজের মাধ্যমে বাংলাদেশের মানুষের মনে যেভাবে জায়গা করে নিয়েছেন, তা অমলিন থাকবে চিরকাল।

 

নিউজের ©সর্বস্বত্ব নবকণ্ঠ কর্তৃক সংরক্ষিত। সম্পূর্ণ বা আংশিক কপি করা বেআইনী , নিষিদ্ধ ও শাস্তিযোগ্য অপরাধ। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.