
এন আই মাহমুদঃ বিশ্বের বিভিন্ন দেশে ছড়িয়ে-ছিটিয়ে থাকা বাংলাদেশিরা স্ব-স্ব ক্ষেত্রে প্রতিভা দেখিয়ে উজ্জ্বল করছেন দেশের সম্মানকে। নিজেরা যে কোনো অংশেই কম নন তা বিদেশিদের বুঝিয়ে দিচ্ছেন বাংলাদেশিরা। তেমনিভাবে ফ্রান্স প্রবাসী আজিজুর রহমান নিজ মেধা গুণে সম্মানিত করেছেন বাংলাদেশিদের।
সাধারনত ফ্রান্সে বাংলাদেশিরা গ্রোসারি ও কারী ব্যবসায় জড়িত থাকলেও আজিজ সমৃক্ত হয়েছেন জাপানিজ রেস্টুরেন্ট ব্যবসায়। প্রায় ১৩ বছর এ শিল্পে অভিজ্ঞতা নিয়েছেন তিনি। তারপর নিজ হাতে গড়ে তুলেছেন বিখ্যাত জাপানিজ ব্র্যান্ড ‘ইট সুশি’র শাখা।
প্যারিস থেকে প্রায় ২০০ কিলোমিটার দূরে রিম শহরে গড়ে তুলেছেন তার এ ব্যবসা প্রতিষ্ঠান। তার প্রতিষ্ঠানে অধিকাংশ গ্রাহকই ফরাসি জনসাধারণ। তার প্রতিষ্ঠানে বাংলাদেশী ও ফরাসিদের দিয়েছেন কর্মসংস্থান।
নিজেকে সফল করার পাশাপাশি অসহায় মানুষের পাশে দাঁড়াতে চান তিনি। আজিজের জীবনে আছে আরও অনেক স্বপ্ন। অদম্য ইচ্ছা আর শিখরে পৌঁছানোর ঐকান্তিক চেষ্টা তার জীবনে তাই সত্য হয়ে ধরা দিয়েছে খুব অল্প বয়সেই।
উৎসাহ ও উদ্দীপনা পেলে কার্যক্রম আরো বিস্তৃত করতে চান আজিজ। এর ফলে যেমনি অর্থনৈতিক কার্যক্রমের প্রসার ঘটানো সম্ভব তেমনি সম্ভব কর্মসংস্থান সৃষ্টির। এভাবে একটি ব্যবসায় কার্যক্রম সমাজের উন্নতির চাবিকাঠি হয়ে উঠতে পারে বলে বিশ্বাস করেন এ তরুন উদ্যোক্তা।
নিউজের ©সর্বস্বত্ব নবকণ্ঠ কর্তৃক সংরক্ষিত। সম্পূর্ণ বা আংশিক কপি করা বেআইনী , নিষিদ্ধ ও শাস্তিযোগ্য অপরাধ।
